হিলিতে ট্রাক টার্মিনার্সের অনুন্নয়নে ক্ষুদ্ধ লরি চালকরা

যদিও তৃনমুল পরিচালিত দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানিয়েছেন বিষয়টি তাদের নজরে এসেছে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: হিলিতে বৈদেশিক আমদানী-রপ্তানির বাণিজ্যের ক্ষেত্রে পণ্যবাহী লরি গুলি থাকার জন্য ট্রাক টার্মিনার্স থেকেও যেন নেই। অথচ ট্রাক টার্মিনার্সের পরিকাঠামোগত অভাবের জেরে প্রতিদিন জেলা সদর বালুরঘাট সহ রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগের একমাত্র ৫১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করে শত শত লরি। এই সুযোগে লরি গুলিতে চুরি ছিনতাই চালায় দুষ্কৃতিরা। দুর্ভোগে লরির চালক, খালাসি থেকে সাধারণ মানুষ। অথচ প্রতি লরি পিছু সার্ভিস চার্য বাবদ মোটা টাকা আদায় করলেও ট্রাক টার্মিনার্সের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কোনও হেলদোল নেই জেলা পরিষদের।

২০০৬ সালে হিলিতে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরির এই যানজট থেকে হিলিবাসিকে রেহাই দিতে তৎকালিন বাম শাসিত দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে বালুপাড়া এলাকায় বেশ কয়েক একর জমির উপর গড়ে তোলা হয় এই ট্রাকটার্মিনার্সটি। যেখানে প্রতিদিন হিলিতে পণ্য নিয়ে আসা লরি গুলি রাস্তায় না দাঁড়িয়ে থেকে এই টার্মিনার্সে সামান্য সার্ভিস ট্যাক্সের বিনিময়ে দাঁড়িয়ে থাকবে। তাতে যেমন লরি ও লরির পণ্য সুরক্ষিত থাকবে। তেমনি চালক ও খালাসিরাও স্নান ও আহার সেরে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবে।

কিন্তু দিনকালে দেখভালের অভাবে চালক ও খালাসিদের স্বচ্ছন্দের পরিকাঠামো ক্ষীণ হয়ে পড়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে টার্মিনার্সের ভেতর অপেক্ষামান লরি চালক ও খালাসিদের। পাশাপাশি নজরদারির অভাবে হামেশাই সন্ধ্যার পর লরির সামগ্রী চুরির ব্যাপারটি লেগেই রয়েছে বলে চালকদের অভিযোগ। এছাড়াও টার্মিনার্সের সীমানা বাড়ানোর জায়গা থাকা সত্বেও তা না করায় গাদাগাদি ও এই সব স্বচ্ছন্দের পরিকাঠামোর অভাবে অনেক লরি চালক তাদের পণ্যবাহী ট্রাকগুলি টার্মিনার্সের ভেতর না রেখে রাস্তার উপর সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে বলে হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ। তাদের আরও অভিযোগ জেলা প্রশাসনকে এব্যাপারে বার বার বলা সত্বেও তাদের কোনও হেল দোল নেই। অথচ রাস্তায় গাড়ি গুলি দাঁড়িয়ে থাকায় মানুষের ভেতর ক্ষোভ দেখা দিচ্ছে।

যদিও তৃনমুল পরিচালিত দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানিয়েছেন বিষয়টি তাদের নজরে এসেছে। এব্যাপারে তারা শীঘ্রই ব্যবস্থা গ্রহন করছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

ইবোলা ভাইরাসের আতঙ্কে বিশ্বকাপ ক্যাম্প বাতিল করল কঙ্গো

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং