সন্ধিপুজোর আগেই  আকাশছোঁয়া পদ্মের দাম, মাথায় হাত আয়োজকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে ফুল চাষীদের। তাই দুর্গাপুজোর সময় ফুল জোগান দিতে মাথায় পড়ছে হাত। সেইজন্য  বাংলা জুড়ে এক-একটি পদ্মের দাম উঠল প্রায় ৫০ টাকার বেশি। তাই একেবারে ক্ষুদ্র ফুল ব্যবসায়ীরা বাজারে আনতে পারছে না পদ্ম। কারণ, এত দাম দিয়ে শুধু মাত্র আয়োজকরা ছাড়া  আর কেউ কেনে না।

বর্তমানে কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে বাংলার এক-একটি পদ্ম ৩০-৩৫ টাকাতে বিক্রি হলে ছোট-ছোট ফুলবাজারে দাম ছাড়িয়েছে প্রায় ৫০ টাকা। তবে যতই দাম হোক পুজো আয়োজকদের কিনতে হচ্ছে। কারণ, গোলাপি রঙা ১০৮ পদ্মে মায়ের চরণ সাজাতে হবে। তারওপর আবার এবার সন্ধিপুজো একেবারে সাতসকালে। তাই পদ্ম চাহিদা এখন তুঙ্গে।

এই প্রসঙ্গে সারা বাংলা ফুল চাষী সাধারণ সম্পাদক জানান,’ চলতি বছর পদ্ম ফুলের জোগান দিতে গিয়ে  হিমশিম খেতে হচ্ছে। বৃষ্টির কারণে ফুলের দফারফা হয়ে গেছে। তাই পরিস্থিতিটা বেশ খারাপ। বাড়ানো হচ্ছে পদ্মের দাম।‘ বলা বাহুল্য, শুধু পদ্ম নয় একাধিক ফুলের দাম আকাশছোঁয়া।  এক কেজি লাল গাঁদা ১০০ টাকা, হলুদ গাঁদা ১২০ টাকা, রজনীগন্ধা ৫০০ টাকা , দোপাটি ৩০০ টাকা আর অপরাজিতা প্রায় ১০০০ টাকা দাম। একথায় দুর্গা পুজোর জন্য ফুল কিনতে গিয়ে পকেটে টান পড়ছে আমজনতা থেকে শুরু করে পুজো আয়োজকদের।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের