আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুব্রত ইস্যুতে ফের বিরোধীদের নিশানা করলেন মদন মিত্র

নিজস্ব প্রতিনিধি: “লোকে ধরে নিচ্ছে অনুব্রত নেই মানে এবারে পঞ্চায়েতে তৃণমূলের পরাজয় ঘটবে। বীরভূম ধরে রাখতে পারবে না। মনে রাখবেন জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর ” । বৃহস্পতিবার সন্ধ্যায় হুগলি জেলার হিন্দমোটরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্তব্য করেন কামারহাটির (kamarhati) বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ।

তিনি বলেন, ” আমি অফিসিয়ালি বীরভূম যেতে পারবো না কারণ আমি বাইরের লোক কিন্তু বিরুভূমের বর্ডারের বাইরে বসে ঢোল চরাম চরাম বাজাবো ”
মদনের দাবি,পার্টি আমাকে দায়িত্ব দিলে আমি কলকাতা থেকে গুড় বাতাস নিয়ে যাব এবং বিরোধীদের পাখার হাওয়াও দিয়ে দেব। অনেকদিন হাওয়া খায় নি বিরোধী দল বীরভূমের মানুষ তৈরী “। “অনুব্রতর চষা মাঠ অনুব্রতরই থাকবে “

অনুব্রত নিতে ফের মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রের l তিনি আরো বলেন যেহেতু সারা বছর তৃণমূলের কর্মীরা দলের জন্য কাজ করেন তাই প্রয়োজন হলে নির্বাচনের দিন তাদের শিক কাবাব খাওয়ানোর ব্যবস্থা করা হবে। রেশমি কাবাবে সেই টেস্ট নেই, তাই খাওয়ালে শিক কাবাব খাওয়ানো হবে। রাজ্যের বিরোধী দল বিজেপিকে (BJP) রাজনৈতিক বিছানা করে মদন মিত্রের দাবি পঞ্চায়েতে বীরভূম ভালো ফল করে দেখিয়ে দেবে। কারণ বীরভূমের রামপুরহাট থেকে শান্তিনিকেতন সর্বত্র উন্নয়ন হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর শান্তিনিকেতনে বিজেপি ঝগড়া করে সেখানকার জ্ঞানী ব্যক্তিদের জমির ডেসিবেল নিয়ে তাদের অপমান করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ