মধ্যমগ্রামের বিস্ফোরণের পিছনে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, অনুমান পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় ব্যক্তিগত শত্রুতায় বদলা নিতে এসেছিলেন উত্তরপ্রদেশের(Uttarpradesh) যুবক এমনটাই মনে করছে জেলা পুলিশ। কার ওপর বদলা নিতে ওই যুবক বিস্ফোরক নিয়ে এসেছিলেন সেই সূত্র ধরে তাকে খোঁজার জন্য জোরদার তল্লাশি শুরু হয়েছে পুলিশের। মধ্যমগ্রাম পুলিশ সুপারের দাবি ইনস্টাগ্রাম থেকে কারো সাথে প্রণয় ঘটিত কারণে আক্রোশ বা কোন ব্যক্তিগত সম্পর্কের বদলা নিতে বা রেষারেষিতে এই দুর্ঘটনা ঘটে। তবে উত্তরপ্রদেশের যুবক এতদূর এই শক্তিশালী আইইডি বিস্ফোরক কি করে নিয়ে এলো তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও সবটাই এখন তদন্ত সাপেক্ষ।মধ্যমগ্রামে বিস্ফোরণ কাণ্ডে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও ভয়াবহ নাশকতার ছক কষে ছিল মৃত যুবক সচিদানন্দ মিশ্র(Sachidananda Biswas)। এতে একেবারে নিশ্চিত তদন্তকারী ফরেনসিক টিম।

তার কাছে এক্সপ্লোসিভ ডিভাইস(Explosive Divice) ছিল বলে অনুমান পুলিশের। বোমা বিস্ফোরণে গুরুতর জখম ছিলেন সচ্চিদানন্দ। সোমবার সকালে বারাসত জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উত্তরপ্রদেশের বস্তার জেলার বাসিন্দা। সেখানে একটি কারখানার শ্রমিক ছিলেন তিনি। কি কারনে তিনি এই বিস্ফোরক নিয়ে এখানে এসেছিলেন তা এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে। ইতিমধ্যেই ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেন। সোমবার দুপুরে এন আই এর টিম হাসপাতালে নিহত সচিদানন্দের দেহ পরীক্ষা করেন এবং ঘটনাস্থলে পৌঁছেও নমুনা সংগ্রহ করেন। ঘটনাস্থলের অদূরেই থাকেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং লোকসভার সাংসদ তথা তৃণমূলের সহকারী অধ্যক্ষ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও বিস্ফোরণ হওয়া ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে বাদু রোডে রয়েছে এনএসজি হাব, বিএসএফ ক্যাম্প এবং সিআরপিএফের ইস্টার্ন রিজিওনাল হেডকোয়ার্টার। এছাড়া বেশ কয়েক কিলোমিটার দূরে রয়েছে আন্তর্জাতিক নেতাজী সুভাষচন্দ্র বিমান বন্দরের রানওয়ে। তবে নাশকতা কি উদ্দেশ্যের জন্য তা এখনো পরিষ্কার নয় কোন তদন্তকারী দলের কাছেই। খবর জানাজানি হতেই সোমবার সকাল থেকেই আতঙ্কে গোটা মধ্যমগ্রামের মানুষ। উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।

সন্ধ্যায় বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার(SP) প্রতীক্ষা ঝারখারী সাংবাদিক সম্মেলন করে তদন্তের প্রাথমিক অবস্থা এবং ঘটনার সাময়িক ব্যাখ্যা দেন। পুলিশ সুপারের দাবি, ইনস্টাগ্রাম থেকে কারো সাথে প্রণয় ঘটিত কারণে আক্রোশ বা কোন ব্যক্তিগত সম্পর্কের বদলা নিতে বা রেষারেষিতে এই দুর্ঘটনা ঘটে। তবে সবটাই তদন্ত সাপেক্ষ। মধ্যমগ্রামে এই বিস্ফোরণের পর এয়ারপোর্ট ,মধ্যমগ্রাম বারাসত ,বাগুইআটি, কেষ্টপুর এইসব অঞ্চলে বাংলাদেশিদে সহ অন্যান্য রাজ্যের বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পাওয়ার ঘটনায় যথেষ্ট ঝুঁকি দেখা দিয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ওইসব এলাকায় ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনা রীতিমতো উদ্বেগের বলে মনে করছেন বঙ্গ বিজেপির নেতারা।

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক