মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

Share:

নিজস্ব প্রতিনিধি: দুমুঠো খাবারের আশায় নির্মীয়মাণ বহুতলে কাজে উঠেছিলেন তিন শ্রমিক। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আচমকা ক্যাটেলের তার ছিঁড়ে যাওয়ায় উপর থেকে নিচে পড়ে যান তিনজনই। ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম বিধানসভার গঙ্গানগর এলাকার। শুক্রবার দুপুরে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে রং করার কাজ করছিলেন তিন শ্রমিক। সেই সময়ই আচমকা বিপত্তি ঘটে। যে ক্যাটেলে চড়ে তাঁরা কাজ করছিলেন, সেটির তার ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে উপর থেকে নিচে পড়ে যান তিনজন।

দুর্ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। নির্মীয়মাণ ভবনের নিরাপত্তারক্ষীদের দাবি, আচমকা তাঁরা বিকট শব্দ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন, ক্যাটেলের তার ছিঁড়ে পড়ে রয়েছে এবং মাটিতে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন শ্রমিকরা। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর এক শ্রমিকের চিকিৎসা চলছে। তাঁর অবস্থা সংকটজনক। ঘটনার পরেই নির্মীয়মাণ ভবনে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে যন্ত্রের সাহায্যে শ্রমিকরা উঁচুতে উঠে কাজ করছিলেন, সেটির নিরাপত্তা এবং কার্যক্ষমতা আদৌ পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি কতটা মানা হচ্ছে, তা নিয়মিত খতিয়ে দেখা হয় না। তাঁদের দাবি, শ্রমিকদের কাজে ওঠানোর আগে ব্যবহৃত সরঞ্জামগুলি যথাযথভাবে পরীক্ষা করা হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এই নির্মীয়মাণ ভবনে এর আগেও একই ধরনের দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফলে ফের দুজনের প্রাণহানির ঘটনায় ক্ষোভ আরও বেড়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। শ্রমিকদের যে সংস্থার অধীনে রং করার কাজে নিযুক্ত করা হয়েছিল, তাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্ঘটনার পিছনে গাফিলতি ছিল কি না, ক্যাটেলের নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না এবং শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হয়েছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ