কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সরকার কোনও প্রকল্প হোক বা ডিএ, ভাতা দেওয়ার ক্ষেত্রে টাকা নেই বলেই জানাত। শুধুই সবকিছুতেই না না না বলত, কিন্তু বর্তমান সরকার সেটা করে না। নাও বলেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আগের সরকারের একটাই মন্ত্র ছিল, নো, নো, নো। বর্তমান সরকারের একটাই মন্ত্র হ্যাঁ, হ্যাঁ, হ্য়াঁ।’ অর্থাৎ আর্থিক সাহায্য হোক কিংবা কোনও প্রকল্পের বাস্তবায়ন। সবেতেই গ্রিন সিগন্যাল দিতে দেরি করে না বিজেপি সরকার। তেমনটাই আজ, শনিবার তারাপীঠে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একগুচ্ছ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বীরভূম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমে তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছেন। সেখান থেকে সোজা প্রশাসনিক বৈঠকে যোগ দেন। সেই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মা তারার আশীর্বাদে সরকার তৈরি হয়েছে। মা তারা, ঐতিহ্য সংস্কৃতি, রবি ঠাকুরের বীরভূম গড়ে তুলব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কালীঘাট থেকে শুরু করে বিভিন্ন আস্থার জায়গা দর্শন করেছি। তারাপীঠ দর্শন বাকি ছিল। আজ করে গেলাম।’ দেউচা পাচামি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব হবে। আগের সরকারের একটাই মন্ত্র ছিল, নো, নো, নো। বর্তমান সরকারের একটাই মন্ত্র হ্যাঁ, হ্যাঁ, হ্য়াঁ।’ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তারাপীঠ মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী।

আরও পডুন: হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এদিন মাথায় ডালা নিয়ে মা তারার কাছে পুজো দেন মুখ্যমন্ত্রী। লাল বেনারসী, পদ্ম ও অপরাজিতার মালা দিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুষ্পাঞ্জলিও দেন তিনি। মা তারার আরতিও করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেখান থেকেই তারাপীঠে মন্দির কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…