আঁটোসাঁটো নিরাপত্তায় শুরু হচ্ছে মাধ্যমিক, চালু হল কন্ট্রোল রুম

৬ লাখ ৯৮ হাজার ৭২৪ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে এদিন ৬ লাখ ৯৮ হাজার ৭২৪ জন ছাত্র-ছাত্রী। ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে চালু করা হয়েছে কন্ট্রোল রুম।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে প্রশ্নপত্র। ১৫ মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য। বেলা ১২টা থেকে লেখা শুরু করবে তারা। দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। তবে পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে দশটা থেকে ছাত্রছাত্রীদের ঢুকতে দেওয়া হবে। সাড়ে ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে তাদের।

অন্যদিকে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে কন্ট্রোলরুম খোলা হয়েছে। পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে তারা হেল্প লাইনের মাধ্যমে সরাসরি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারবে। হেল্পলাইন নম্বরগুলি হল – +৯১৩৩২৩২১৩৮৭২, +৯১৩৩২৩৫৯২২৭৪। পর্ষদ সভাপতির অফিসের নম্বর +৯১৩৩২৩২১৩০৮৯, সচিবের দফতরের নম্বর +৯১৩৩২৩২১৩৮১৬, মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৫২, ৯৪৭৬৩০২৬৮০, বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৭, ৯৪৭৪০২১১৩৫, উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৮, ৯৬০০৯১৬১৪১, কলকাতা আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৯, ৮৯৮১৮৩৩৮৯৮। এছাড়াও examwbbse@gmail.com এই মেইল অ্যাড্রেসে মেইল করেও সমস্যার কথা পর্ষদকে জানাতে পারবে পরীক্ষার্থীরা।

নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের আধিকারিকদের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুমের যোগাযোগ থাকবে। এবছর মাধ্যমিক পরীক্ষায় সিভিক ভলান্টিয়ারের পরিবর্তে পুলিশ কর্মীদের প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশকে পরীক্ষার দিনগুলিতে ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের? প্রশ্নপত্র ফাঁস বা টুকলি রুখতে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পর্ষদ ঘোষণা করেছে পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সময় যেন কোনো ইলেকট্রিক যন্ত্র বা ডিভাইস নিয়ে না বসে। পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার দিন পরীক্ষার্থীদের কাছে থাকবে পেন্সিল বক্সে পেনসিল কাটার, রবার, পেনসিল, নীল এবং কালো কালি পেন, স্কেল, পরিষ্কার বোর্ড, জলের বোতল এবং রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড।

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি