সাত পেরিয়ে আটে পা, শুভ জন্মদিন এই মুহূর্তে

এই মুহূর্তে

কাফ সিরাপ ভেবে বিষপান, জন্মদিনেই হাসপাতালের বেডে বসে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিনিধি: জন্মদিনের দিনেই জীবনের প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হতে হল এক মাধ্যমিক পরীক্ষার্থীকে! তাও আবার হাসপাতালের বেডে বসে। এক মর্মান্তিক দুর্ঘটনার পরেও অদম্য মানসিক জোরে পরীক্ষায় বসে দৃষ্টান্ত স্থাপন করল বর্ধমানের এক কিশোর।

জানা গিয়েছে, পরীক্ষার্থীর নাম মহম্মদ আফনান। সে বীরভূম জেলার দুবরাজপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছ, গত ২১ জানুয়ারি বাড়িতে হঠাৎ কাজের সমস্যা দেখা দিলে আফনান ভুল করে কফ সিরাপ ভেবে উইপোকা মারার কীটনাশক খেয়ে ফেলে। একই ধরনের শিশিতে ওষুধ থাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরেই পরিবারের সদস্যরা তাকে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: সাপের কামড় খেয়েও হাসপাতালে বেডেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী

চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুরু হয়ে যায় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আশ্চর্যের বিষয়, যে দিন থেকে তার পরীক্ষা শুরু, সেই দিনই আফনানের জন্মদিন। সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে হাসপাতালের বেডে বসেই পরীক্ষায় অংশ নেয় সে। হাসপাতাল কর্তৃপক্ষ, শিক্ষা দফতর এবং পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা মিলিয়ে সমস্ত নিয়ম মেনে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

আফনানের মা জানান, ” ভুলবশত ও বিষ খেয়ে ফেলেছিল। এখন অনেকটাই সুস্থ। আজ থেকে পরীক্ষা, তাই হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই খুব সাহায্য করেছে। এখন একটাই চাই, ছেলে যেন সুস্থ হয়ে ভালোভাবে পাশ করে বাড়ি ফিরতে পারে।” তাঁর বাবাও জানান, ছেলের অবস্থা আগের থেকে অনেক ভালো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উইকেন্ডে শীতের আমেজ! কেন সক্রিয় উত্তুরে হাওয়া? কতদিন থাকবে ঠাণ্ডা?

পেনশন নিয়ে বিবাদ! বাবাকে খুনের অভিযোগে ধৃত ছেলে-পুত্রবধূ ও নাতি

বাংলার ৬৫ আসনে পাখির চোখ কংগ্রেসের, প্রচারে আসতে পারেন প্রিয়াঙ্কা-রাহুল

পকেটে মাত্র ৪ হাজার! ডুয়ার্সের চা বাগানে ব্রিটিশ বাংলোতে রাজকীয় সফরের সুযোগ

এসআইআরে ‘ফর্ম ৭’ নিয়ে প্রকাশ্যে বিজেপির কারসাজি, শুনানিতে হাজির ‘মৃত’রা

আত্রাই সেতু থেকে হঠাৎ নদীতে ঝাঁপ ব্যবসায়ীর, তারপর কী ঘটল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ