বিহারের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মহুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আগামী বছর পশ্চিমবঙ্গেও রয়েছে বিধানসভা নির্বাচন। সেখানেও যাতে এই ধরনের নির্দেশ দেওয়া না হয়, সেই আবেদনও করেছেন তিনি। শুধু মহুয়া মৈত্রই নয়, এই বিষয় নিয়ে একাধিক মামলা জমা হয়েছে শীর্ষ আদালতে।

তৃণমূল সাংসদ তাঁর আবেদনে বলেছেন,  নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়ে দেশের সংবিধানের নিয়ম লঙ্ঘন করছে। তাঁর স্পষ্ট কথা, ভারতীয় সংবিধানের ১৪, ১৯(১), ২১, ৩২৫, ৩২৬ ধারা, জনপ্রতিনিধি আইন এবং ভোটার নিবন্ধনের নিয়ম লঙঅঘিত হচ্ছে। এই নির্দেশ দ্রুত বাতিল করতে হবে। নাহলে দেশের বহু মানুষ নাগরিকত্ব হারাবেন। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাইলে এটা সম্ভব নয়। বিহারে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা বাতিল করা হোক। পাশাপাশি অন্য কোনো রাজ্যে যাতে এই ধরনের নির্দেশ না দেওয়া হয়, তার ব্যবস্থা নেওয়া হোক। আদালতে মামলার একটি নথি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এবং জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ মামলা দায়ের করেছেন।

তাঁর কথায়, যাঁরা এর আগে একাধিকবার ভোট দিয়েছেন, তাঁদেরই আবার ভোটার হিসেবে প্রমাণ জমা করতে বলা হয়েছে। বিহারে ভোটার তালিকার সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এক নির্দেশিকায় কমিশনের তরফে বলা হয়েছিল, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যাঁদের জন্ম হয়েছে, তাঁদের জন্মতারিখ এবং জন্মস্থানের নথি জমা করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন। ১৯৮৭ সালে ১ জুলাইয়ের পরে যাঁরা জন্মেছেন, তাঁদের নিজের পরিচয়ের প্রমাণ করার নথির সঙ্গে বাবা-মায়েরও নথি জমা করতে হবে। কমিশনের ওই নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নির্বাচন কমিশন কিছুটা নরম হয়েছে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে নতুন মন্তব্য করতে বাধ্য হয়েছিল কমিশন। বিবৃতি দিয়ে তারা জানায়, বিহারে ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের কোনও নথি জমা করতে হবে না। শুধু এনিউমেরেশন ফর্ম জমা করলেই হবে। ছেলেমেয়েদের ক্ষেত্রেও বাবা-মায়ের নথি দিতে হবে না। কিন্তু নাগরিকত্বের প্রমাণ ও এনিউমেরেশন ফর্ম জমা করতে হবে।

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে