সীমান্তে প্রায় ২০ হাজার টাকার জাল নোট সহ বাংলাদেশি গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,মহোদিপুর:আইনি পথে এসে জাল নোট পাচারে করতে গিয়ে গ্রেফতার এক বাংলাদেশি। মালাদার ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া আন্তর্জাতিক স্থলবন্দর মহোদিপুর দিয়ে এবার ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার সময় জাল নোট সহ বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি(Bangladeshi)। মহাম্মদ রাজ্জান, (৩৪)। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত মনাকসা ইউনিয়নের খড়িয়াল গ্রামে। সে সাধারণ যাত্রীদের মতো পাসপোর্ট ভিসা করে ভারতে প্রবেশ করছিলেন। সেই সময় সীমান্তে নাকা চেকিং – এর সময় ওই এলাকায় প্রহরারত বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে জাল নোট সহ ধরা পড়ে যান। তার কাছ থেকে ১৯,৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়।

বিএসএফ(BSF) তাঁকে তুলে দেয় ইংরেজবাজার থানার পুলিশের হাতে। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। রবিবার মালদহ জেলা আদালতে পেশ করা হয় ধৃতকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, ব্রাউন সুগার পাচার চক্রের বড়সড় পর্দাফাঁস করল মালদার কালিয়াচক থানার(Kaliyachak P.S.) গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। প্রায় কোটি টাকার ব্রাউন সুগার সহ পাকড়াও করল দুই মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম জিয়াউল এবং অপরজনের নাম সুরজিৎ মন্ডল। দুজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।

শনিবার রাতে তাঁরা কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির অধীনস্ত সারদহ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাঁদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ২১১ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল? কোথায় পাচার করতে যাচ্ছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং ‘তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেপাজত চেয়ে রবিবার মালদা জেলা আদালতে(Malda Court) পেশ করা হয়।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে