মালদার গ্রামে গ্রামে রাতে বসছে চটুল নাচের আসর

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: স্বল্পবসনা নর্তকিদের নিয়ে চটুল নাচের আসর। প্রশাসনের একাংশের মদতেই হচ্ছে এই আসর অভিযোগ বিজেপির। গ্রামে গ্রামে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। সেই বিক্ষোভ থেকে নজর ঘোরাতেই হঠাৎ এই ধরনের চটুল নাচের আসর বসাচ্ছে একটি চক্র । যদিও প্রশাসনের দাবি স্থানীয় পুলিশ জানা মাত্র সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করেছে । চটুল নাচের আসরকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur P.S.)অন্তর্গত কনুয়ার ভবানীপুর গ্রামে গতকাল গভীর রাতে বসে চটুল নাচের আসর।

মঞ্চে দেখা যায় অশ্লীল গানে উদ্দাম নৃত্য স্বল্পবসনা নর্তকিদের। ভিড় জমায় এলাকার বহু মানুষ। এলাকার সংস্কৃতিমনস্ক মানুষেরা অভিযোগ তোলে এর ফলে এলাকার সংস্কৃতি নষ্ট হচ্ছে। বিরূপ প্রভাব পড়ছে যুব সমাজের ওপর। এই চটুল নাচের আসরকে কেন্দ্র করে শুরু হয়েছে টাকা তোলার পালা। হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে প্রত্যেক দিন আবাস যোজনায় দুর্নীতিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। তাই নজর ঘোরাতে চটুল নাচের আসর করছে একটি চক্র। স্থানীয় তৃণমূলের দাবি এর সঙ্গে তাদের কোন যোগ নেই। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই এই চটুল নাচ বন্ধ করেছে।

উত্তর মালদা(Malda) জেলার বিজেপির সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, আবাস যোজনায় চারিদিকে দুর্নীতি এবং স্বজন পোষণ হচ্ছে। গরিব মানুষেরা ঘর পায়নি তাই তারা বিক্ষোভ করছে। প্রত্যেকদিন এই নিয়ে খবর হচ্ছে। তাই সেখান থেকে নজর ঘোরাতে চটুল নাচের আসর করছে তৃণমূল।হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, যোগ্যরা যাতে ঘর পায় সেই জন্য সব সময় চেষ্টা করছে রাজ্য সরকার। প্রশাসন সমীক্ষা করে তালিকা প্রস্তুত করছে। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থেকেও মানুষকে দ্রব্য-মূল্য বৃদ্ধি ছাড়া আর কিছু দিতে পারেনি। নিজেদের ব্যর্থতা ঢাকতে এই ধরনের মিথ্যাচার করে।

প্রসঙ্গত আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর থেকে প্রত্যেকদিন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় বিক্ষোভ। দুর্নীতি এবং স্বজন-পোষণের অভিযোগে কাঠগড়ায় পঞ্চায়েতের একাংশ। সেই ইস্যুতেই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূলকে (TMC) বিপাকে ফেলতে চাইছে বিরোধীরা। বিরোধীদের আক্রমণ সামলে মানুষের ক্ষোভ প্রশমন করে এই মুহূর্তে শাসকদলের কাছে বড় চ্যালেঞ্জ অপসংস্কৃতি রুখে মানুষের মাথার ওপর পাকা ছাদ করে দেওয়া।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর