ট্রলিভর্তি ১১ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল মালদা পুলিশ, ধৃত ২

রাজ্যে মাদকচক্রের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এবার মালদা থেকে ধৃত দুই মাদকচক্রের পাণ্ডা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: রাজ্যে মাদকচক্রের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এবার মালদা থেকে ধৃত মাদকচক্রের দুই পাণ্ডা। অভিযোগ, ট্রলিভর্তি প্রায় ১১ লক্ষ টাকার গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন ধৃত দুই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে, দুইজনকে গ্রেফতার করে মালদা GRP পুলিশ। এরপর তাঁদের ধরে থানায় এনে ট্রলি খুলতেই বেরিয়ে পড়ে মাদকের সম্ভার। তল্লাশি চালিয়ে প্রায় ২৭,২৪৩ কেজি গাঁজা উদ্ধার করে মালদা থানার পুলিশ। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ঝন্টু সরকার (৩৫), গোবিন্দ উপাধ্যায় (৩৩)। একজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে। এবং অপর জনের নাম বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়।

দুইজনকেই পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অনেকদিন ধরেই মাদক পাচারের নানা খবর পাচ্ছিল পুলিশ। এরপর গতকাল গোপণ সূত্রে খবর পেয়ে তাঁরা মালদা টাউন স্টেশনে টহলদারি শুরু করে। এরপরেই সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁদের হাতে একটি ট্রলি ছিল। সেটি নিয়েই তাঁরা গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন চত্বরে পা রাখেন। এরপর পুলিশ তাঁদেরকে ধরেন এবং ট্রলিতে কী আছে জানার চেষ্টা করে। কিন্তু কিছুতেই মুখ না খোলায় ট্রলি-সহ দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে ট্রলি খুলে দেখতে পান প্রায় ২৭,২৪৩ কেজি গাঁজা রয়েছে সেখানে।

সেটিই ট্রেনে করে পাচার করতে যাচ্ছিলেন ধৃতরা। উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হত বলে জানা গিয়েছে। এই বিষয়ে জি আর পি আই সি প্রশান্ত রায় জানিয়েছেন, ধৃতরা মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিলেন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুজনকে আটক করা হয়। এরপর তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাট্রলি ব্যাগে তল্লাশি চালাতে গিয়ে প্লাস্টিকে মোড়া গাঁজা উদ্ধার হয়। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের