দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবীন্দ্রনাথের সহজ পাঠ এবার হাজির সর্ব্বজয় ক্লাবের পুজোর মণ্ডপে

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদার মনষ্কামনারোড পল্লী এলাকায় সর্ব্বজয় ক্লাবের দুর্গা পূজোর মণ্ডপের কাজ চলছে জোর কদমে। এখন প্রস্তুতি তুঙ্গে। হাতে গোনা মাত্র আর দুটি দিন। তারপরেই কিন্তু বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। জানা যায়, তাদের এবারের ভাবনা রবীন্দ্রনাথের(Rabindranath ) সহজ পাঠের উপর থাকছে প্যান্ডেলের থিম । প্রতিমাতে থাকছে সাবেকি আনার ছোঁয়া।

মালদার গয়েশপুরের সর্ববজয় ক্লাবের সম্পাদক সুমন সান্যাল জানান ,প্রতিবছরই আমাদের এই ক্লাবের প্যান্ডেলের চমক দেওয়া হয় ।কিন্তু এবছরের ভাবনা টা একটু অন্যরকম। বিশ্বকবি রবীন্দ্রনাথের সহজ পাঠ বইয়ের সমস্ত কারুকার্য দিয়ে সাজানো হয়েছে মন্ডপটি। শিল্পী নিয়ে আসা হয়েছে নদীয়া জেলা থেকে । এবছর দুর্গাপুজোর বাজেট প্রায় ১৫ লক্ষর অধিক । সর্ববজয় ক্লাবের উদঘাটনে উপস্থিত থাকবেন মালদার জেলা শাসক ও ডি এস পি, কাউন্সিলর কৃষ্ণ নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট জনেরা।

অন্যদিকে, মালদার গাজোলে আসন্ন শারদোৎসব দূর্গা পূজার উপলক্ষে গাজোল পঞ্চায়েত সমিতি ও গাজোল ব্লক প্রশাসন এক পক্ষ থেকে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করে । এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিনেশ টুডু, গাজোল ব্লক বিডিও অরুন কুমার সরদার, সহ অন্যান্যরা।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ