Super Saturday-তে ভোট প্রচারে মমতা-অভিষেক, কর্মসূচি শাহ-রাহুলেরও

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথম দফায় মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। আগামী বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। এই দফার নির্বাচনের প্রচার শেষ হবে সোমবার। তাই শেষ লগ্নে এসে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সবপক্ষই। কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। সকলের লক্ষ্যই বাংলার মসনদ। প্রচার লগ্নের শেষ পর্যায়ে এসে জোরদার প্রচার করছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস থেকে সবপক্ষই। শনিবার প্রচারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, অমিত শাহ।

দ্বিতীয় দফার নির্বাচনের আগে শনিবাসরীয় প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন মুখ্যমন্ত্রী। দমদম ও উত্তরপাড়াতেও পদযাত্রা ও জনসভা রয়েছে। পাশাপাশি, নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও রয়েছে একাধিক কর্মসূচি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন বসিরহাট ও ক‍্যানিংয়ে। পরে বালিতে একটি রোড শো করার কথা রয়েছে তাঁর।

অন্যদিকে, শনিবার রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জোড়া জনসভা এবং জোড়া রোড শো করবেন তিনি। প্রথমে পূর্ব বর্ধমানের জামালপুরে একটি জনসভা করবেন শাহ। সেখান থেকে তিনি হাওড়ার শ্যামপুরে জনসভা করে দু’টি রোড শো-ও রয়েছে শাহের। পাশাপাশি প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে হাত শিবিরও। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আসছেন রাহুল গান্ধি। শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং কলকাতার শহিদ মিনার ময়দানে জনসভা রয়েছে তাঁর। প্রথম দফার ভোটের আগেও প্রচারে রাজ্যে এসেছিলেন। মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে প্রচার করেছিলেন তিনি। জানা গিয়েছে, ২৩ তারিখই রাজ্যের তিন জায়গায় সভা করার কথা ছিল তাঁর। কিন্তু জটে আটকে তা বাতিল করা হয়। অবশেষে শনিবার রাজ্যে আসছেন রাহুল। 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?