চমকে গেল রানাঘাট-বিষ্ণুপুর, চূড়ান্ত বিভ্রান্তি মুর্শিদাবাদে

৭টি নতুন জেলার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া রাজ্যজুড়ে। কোথাও উচ্ছ্বাস, কোথাও হতাশা। কোথাও আবার চূড়ান্ত বিভ্রান্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সোমবার দুপুরের শুরুতেই এক সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন রাজ্যে নতুন আরও ৭টি জেলা তৈরি হতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী ৬ মাসের মধ্যে এই জেলাগুলি(New Districts) গঠিত হয়ে যাবে। সম্ভবত আগামী ১ জানুয়ারি ২০২৩ সালে এই ৭টি জেলা প্রশাসনিক ভাবে আত্মপ্রকাশ করবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের নানা প্রান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু জেলা যে গঠিত হবে সেটা আগে থেকেই জানা ছিল। কিন্তু কিছু জেলার গঠন নিয়ে সত্যিই চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বনগাঁ, বসিরহাট(Basirhat) যে জেলা হতে পারে সেই সম্ভাবনা আগেই সামনে এসেছিল। মুখ্যমন্ত্রী নিজেই সে কথা জানিয়েছিলেন। সুন্দরবন(Sundarban) নামে যে আলাদা জেলা হবে সেটাও মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন। কিন্তু রানাঘাট ও বিষ্ণুপুর যে জেলা হবে সেটা ঘুণাক্ষরেও জানা ছিল না কারও। এমন কোনও দাবিও ছিল না। আবার চূড়ান্ত বিভ্রান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৭টি জেলা তৈরি হচ্ছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা ভেঙে তৈরি হচ্ছে ইচ্ছামতি জেলা। মূলত বনগাঁ মহকুমা এলাকা নিয়ে এই জেলা তৈরি হবে। বসিরহাট মহকুমাও পৃথক জেলা হচ্ছে। যদিও এই জেলার নামকরণ এখনই করা হচ্ছে না। পরে এই জেলার নামকরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে সুন্দরবন জেলা তৈরি হচ্ছে। এই পর্যন্ত কার্যত কোনও চমক নেই। চমক এল নদিয়া ভেঙে রানাঘাট ও বাঁকুড়া ভেঙে বিষ্ণুপুর জেলা গঠন করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করায়। কেননা এই দুই জেলা গঠনের দাবি কোনও কালেই ছিল না, কেউ করেননিও। তবে হুগলি জেলা ভেঙে পৃথক আরামবাগ জেলা গঠনের দাবি বহুকাল আগেকার। সেই দাবি কিন্তু এবারও পূরণ হয়নি। কিন্তু বিভ্রান্তির পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। কেননা এই জেলার মধ্যে একমাত্র জঙ্গিপুর মহকুমাকে পৃথক জেলার রূপ দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী এদিন মুর্শিদাবাদ জেলা ভেঙে পৃথক বহরমপুর, কান্দি ও জঙ্গিপুর জেলা গঠনের কথা বলেছেন।

এখন প্রশ্ন হচ্ছে, যদি ৭টি জেলাই গঠিত হয় আগামী দিনে তাহলে তার মধ্যে কটি জেলা মুর্শিদাবাদ জেলা ভেঙে তৈরি হবে। কেননা ইচ্ছামতী, বসিরহাট, সুন্দরবন, রানাঘাট ও বিষ্ণুপুর জেলা গঠন নিয়ে কোনও বিভ্রান্তি নেই। যাবতীয় বিভ্রান্তি মুর্শিদাবাদের মাটিতে। মুখ্যমন্ত্রী নিজে বহরমপুর, জঙ্গিপুর ও কান্দির নাম বলেছেন। আর এখানেই প্রশ্ন তাহলে সাবেক মুর্শিদাবাদ ভেঙে ঠিক কটি জেলা তৈরি হতে চলেছে? ২ নাকি ৩? জেলা প্রশাসনের আধিকারিকদের একাংশের দাবি, পৃথক বহরমপুর ও কান্দি জেলা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, বহরমপুর ও জঙ্গিপুর মহকুমা নিয়ে নতুন জেলা হচ্ছে। কিন্তু এটাও ঘটনা যে বহরমপুর ও জঙ্গিপুর মহকুমা পাশাপাশি নয়। মাঝে ঢুকে রয়েছে লালবাগ মহকুমা। তাই বহরমপুর আর জঙ্গিপুর নিয়ে নতুন জেলা গঠন সম্ভব নয়। আর যদি শেষপর্যন্ত বহরমপুর আর কান্দি পৃথক জেলা হয় তাহলে জঙ্গিপুর পৃথক জেলা হিসাবে গড়ে ওঠার দাবি এবারেও আর পূর্ণ হবে না। নবান্নের অন্দরেও আধিকারিকদের মধ্যে এই বিভ্রান্তি রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। তবে সেখানে অনেকেই জানিয়েছেন গোটা বিষয়টি পরিষ্কার হবে নোটিফিকেশন জারি হওয়ার পরে। তখনই পরিষ্কার হবে কোন কোন এলাকা নিয়ে কোন কোন জেলা গড়ে উঠতে চলেছে। সেই সব জেলায় কোন কোন মহকুমা থাকবে, কোথায় জেলা সদর হবে সেই সব বিষয় পরিষ্কার হয়ে যাবে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ