ডব্লিউবিসিএস অফিসারদের কাছে কল্পতরু হলেন মমতা

রাজ্যের আমলা মহলের ডব্লিউবিসিএস অফিসারদের বার্ষিক সম্মেলনে এদিন কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৬ বছর বাদে কলকাতার টাউন হলে বৃহস্পতিবার আবারও বসেছিল রাজ্যের আমলা মহলের ডব্লিউবিসিএস(WBCS) অফিসারদের বার্ষিক সম্মেলন। সেখানেই এদিন কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কার্যত ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এদিন তিনি একগুচ্ছ সুবিধা ঘোষণা করেন যা রাজ্যের আমলা মহলের মুখেও হাসি ফুটিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এবার থেকে আরও বেশি সংখ্যক ডব্লিউবিসিএস অফিসারদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলাশাসকদের(District Magistrates) পদে নিযুক্ত করা হবে। সেই সঙ্গে ডব্লিউবিসিএস অফিসাররা এবার থেকে জেলাশাসক ও মহকুমা শাসকদের স্পেশাল অ্যালোয়ান্সও পাবেন। আবার চাকরিতে থাকাকালীন সময়ে ডব্লিউবিসিএস অফিসাররা বেতনের উর্ধ্বসীমায় পৌঁছে গেলে ১০ হাজার টাকা করে স্পেশাল অ্যালোয়ান্স(Special Allowance) পাওয়ার কথাও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন। সেই সঙ্গে জানান যে, এবার থেকে প্রতি বছর যেমন ডব্লিউবিসিএস অফিসারদের যেমন স্বাস্থ্য পরীক্ষা করা হবে তেমনি তাঁদের বিভাগীয় প্রধান সেক্রেটারি(Chief Secretary) পদেও নিযুক্ত করা হবে।

এদিন কলকাতায় নবকলেবরে নির্মিত টাউন হলের উদ্বোধনের পর ডব্লিউবিসিএস অফিসারদের বার্ষিক সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন। আপনারা বাংলার অফিসার, রাজ্যের অফিসার। করোনাকালে খুব ভালো কাজ করেছেন আপনারা। সবাই করোনার বিরুদ্ধে যে ভাবে লড়াই করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ। তবুও চার জনের কথা আজ খুব মনে পড়ছে। করোনাকালে আমরা এই ৪ জন ডব্লুবিসিএস আধিকারিককে হারিয়েছি। ৩ জন জেলাশাসক খুব ভাল কাজ করছেন। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের ডিএম ভাল কাজ করছেন। আগামীদিনে জেলা বাড়লে বাড়তি অফিসার লাগবে। আমলারা পদে বসে থাকেন সমস্যার সমাধান করার জন্য। রাজ্য সরকার অফিসারদের ভাল কাজে স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি করা হয়েছে। আগে ডেপুটি সেক্রেটারি হতে ১৬ বছর লাগত, এখন ৮ বছর লাগে। যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবের পদ অনেক বাড়ানো হয়েছে। আইএএস অফিসার প্রয়োজনের তুলনায় রাজ্যে এখনও কম। আইএএস, ডব্লুবিসিএস আধিকারিকদের বিশেষ ভাতায় ফারাক থাকবে না। এমনকি ডব্লুবিসিএস অফিসারদের প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।’

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ডব্লিউবিসিএস অফিসারদের পদোন্নতির কারণে অনেক সময়ে দেখা যায়, বেতনের ঊর্ধ্বসীমা ছুঁয়ে যাচ্ছে। ফলে বাৎসরিক ইনক্রিমেন্ট পাচ্ছেন না অনেকে। সেক্ষেত্রে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাঁদের মাসিক ১০ হাজার টাকা করে বিশেষ ভাতা তথা স্পেশাল অ্যালাওয়েন্স দেওয়া হবে। ডিএম বা এসডিও যদি আইএএস হন তাহলে তাঁরা যে ভাতা পান ডব্লিউবিসিএস অফিসার সেই পদে বা পদমর্যাদায় থাকলে সেই ভাতা পান না। এবার থেকে তাঁদেরও সমান ভাতা দেওয়া হবে। প্রতিবছর ডব্লিউবিসিএস অফিসারদেরও স্বাস্থ্য পরীক্ষা হবে। যার ভার বহন করবে রাজ্য সরকার।’ মুখ্যমন্ত্রীর এদিনের এই ঘোষণার দরুন অনেকেই মনে করছেন এই সব সিদ্ধান্তের মাধ্যমে একদিকে যেমন তিনি ডব্লিউবিসিএস অফিসারদের মনোবলও বাড়াতে চাইলেন তেমনি তাঁরা যাতে কোনওভাবেই হীনমন্যতায় না ভোগেন সেই দিকটিতেও ভারসাম্য বজায় রাখলেন।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?