কারও কাছে হাত পাতবে না, বাংলা ভিখারি নয়, কেন বললেন মমতা?

দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে নাম না করেই বিজেপিকে বিঁধলেন মমতা। সাম্প্রতিক কালের অশান্তি নিয়েই বুঝিয়ে দিলেন বিজেপি নেতাদের মাথা ডাস্টবিন হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণেশ্বর(Dakshineshwar) মন্দিরে মিউজিয়াম ও লাইট অ্যান্ড শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে নাম না করেই কেন্দ্রের বিজেপিকে সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাংলায় ইদানিংকালে দেখা যাচ্ছে কোনও প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্র সামান্যতম অর্থ বরাদ্দ করলে সেই কাজের পুরো শ্রেয় দাবি করে বসছে বিজেপি(BJP) বা কেন্দ্র সরকার। অথচ দেখা যাচ্ছে সেই প্রকল্পে কেন্দ্রের থেকে অনেক বেশি টাকাই হয়তো দিয়েছে রাজ্য সরকার। সাম্প্রতিককালে হুগলি জেলার চন্দননগর মহকুমার কামারকুন্ডু উড়ালপুলের উদ্বোধনে সেই বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে। কার্যত সেই প্রসঙ্গের নাম না করেই এদিন মুখ্যমন্ত্রী দক্ষিণেশ্বরের উন্নয়ন নিয়ে সেখানকার অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরীকেই(Kushal Chowdhury) জানান, ‘কারও কাছে হাত পাতবে না। বাংলা ভিখারি নয়।’ 

এদিনের অনুষ্ঠানে কুশলবাবু দক্ষিণেশ্বরের উন্নয়ন নিয়ে মমতার একাধিক পদক্ষেপের কথা তুলে ধরেন। পরে মমতা যখন বক্তব্য রাখতে ওঠেন তখন সেই প্রসঙ্গ টেনে এনেই বলেন, দক্ষিণেশ্বরে আগামী দিনে তিনি একটি হেলিপ্যাড তৈরি করে দেবেন। সেই সঙ্গে দক্ষিণেশ্বরে একটি আন্তর্জাতিক মানের গেস্ট হাউস(Guest House) গড়ে তোলার কাজে হাত দিয়েছে অছি পরিষদ। কিন্তু অর্থাভাবে সেই কাজ মাঝপথেই আটকে আছে। সেই প্রকল্পের জন্য দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ কেন্দ্রের সরকারের কাছে আর্জি জানিয়েছিল ওই গেস্ট হাউস নির্মাণের জন্য আর্থিক সাহায্য চাইতে। যদিও সেই সাহায্য মেলেনি। এরপরে সেই কথা মুখ্যমন্ত্রীর কানেও গিয়েছে। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে জানিয়ে দেন ওই গেস্টহাউস নির্মাণের জন্য কেএমডি ১০ কোটি টাকা দেবে। তারপরেই তিনি জানিয়ে দেন, ‘ওই কাজের জন্য কারও কাছে হাত পাততে হবে না। বাংলা ভিখারি নয়। মায়ের জন্য আমি বেঁচে থাকতে কখনও কারও কাছে হাত পাততে যাবে না।’ নির্দিষ্ট করে এই প্রসঙ্গে কারও নাম না করলেও অনেকেরই ইঙ্গিত আদতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারকে লক্ষ্য করেই এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে মমতা নাম না করেই রাজ্য তথা দেশের সাম্প্রতিকতম বিষয় নিয়ে তুলোধনা করেন। বলেন, ‘দাঙ্গা কখনও কোনও হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিষ্টানরা বাঁধান না। দাঙ্গা বাঁধান কিছু নেতা যাদের মাথাটা কুচুটে কৈকেয়ীর মতো কুচুটেপনায় ভর্তি হয়ে আছে। এই সব নেতাদের মাথাটা নোংরাতে ডাস্টবিনে পরিণত হয়েছে। এরা তাই কোনও ভাল কাজ করতে পারে না বা ভালো কোনও কথা বলতে পারে না। সব সময় খালি নোংরা নোংরা কথা বলে চলে। ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। মস্তিষ্কটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। অনেকে আছে যারা সেটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। সব সময় পাথর ছুঁড়ছে, গাড়িতে আগুন জ্বালাচ্ছে। কৈকেয়ী ও মন্থরার মতো তাঁদের মাথায় সবসময় কুভাবনা ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশের মহাপুরুষরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। আমিও তা বিশ্বাস করি। মাথাটাকে ভালো কাজে খাটান আপনারা। ওটাকে ডাস্টবিন বানিয়ে ফেলবেন না।’

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩