Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তোমার পকেট ভর্তি কালো টাকায়, আমি আজ চোর বটে!’ মোদিকে নিশানা মমতার

তোমার পকেট ভর্তি কালো টাকায়। তোমার সারা শরীর ঢেকে গিয়েছে কালো টাকায়। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহারের তুফানগঞ্জের পরে জলপাইগুড়ি(Jalpaiguri)। শুক্রবার দু-দুটি জনসভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে প্রথম সভা অপেক্ষা দ্বিতীয় সভা থেকে তিনি বেশি সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরুদ্ধে। বাংলার মুখ্যমন্ত্রী এদিন জলপাইগুড়ির সভা থেকে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যা(Killing Democracy) করার অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘এখানকার বিজেপি(BJP) নেতারা বলে দেবেন, ওর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড কর, এর বাড়িতে ইডি কর, ওর বাড়িতে সিডি কর, তৃণমূল কংগ্রেস করলেই সব চোর। আর তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে! তোমার পকেট ভর্তি কালো টাকায়। তোমার সারা শরীর ঢেকে গিয়েছে কালো টাকায়। মোদিবাবু বলুন আপনাকে দশ বছর ধরে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে কারা? আমরা যদি নাগরিকই না হই তা হলে আমাদের ভোটটা নিলেন কী করে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কর্পোরেশেন, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা এ সব তো জনতার ভোটেই হয়। আপনি সেই গণতন্ত্রটাকেই হত্যা করে দিচেছেন? এক দিনে ১৪৭ জন সাংসদকে সাসপেন্ড করে পাস করিয়ে নিলেন ৩৯টি আইন, সেই আইনে কী আছে হযবরল কিছুই জানি না!’

এদিন মমতা বলেন, ‘মোদিবাবু বলুন মানুষের টাকাগুলো কোথায় গেল? সাক্ষী যে দেশের হয়ে কুস্তি লড়ে  আন্তর্জাতিক পুরষ্কার পেল, তার ওপর অত্যাচার করা হল যখন, যখন হাথরসের ঘটনা ঘটল, যখন মণিপুরে মহিলাদের ওপর অত্যাচার করা হল, যখন অসমে এনআরসি করে ১৯ লক্ষ মানুষের নাগরিকত্ব বাতিল করা হল, তখন কি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছিলেন? মোদি তো গ্যারান্টির কথা বলেন। জলপাইগুড়িতে যারা ঘর হারিয়েছে, তাদের জন্য গ্যারান্টি কোথায়। ঝড়ের সময় তোমরা আসবে না, আর গ্যারান্টির দাবি করবে। মনে রাখবেন গ্যারান্টি যদি কারও কাজ করে, তবে সেটা আমাদের গ্যারান্টি। ঝড়ের টাকা দিতে পারছি না কমিশন অনুমতি দিচ্ছে না বলে। টাকা রেডি আছে। কমিশন বললেই দিয়ে দেব। কিন্তু বিজেপি তা করতে দেবে না। এই তো মোদী এসেছিলেন! কিন্তু একটি কথাও বলেননি জলপাইগুড়ির ঝড় নিয়ে। কী করে বলবেন। সময় ছিল না। এখানকার মানুষকে তিনি ভুলে গিয়েছেন।’  

পাশাপাশি মোদিকে খোঁচা দিয়ে এদিন মমতা বলেন, ‘কাশ্মীরের প্রাক্তন গভর্নর বলেছেন, পুলওয়ামার ঘটনা মিথ্যা ছিল। ওমনি তার বাড়িতে রেড করিয়ে দিল। কিছু না কিছু প্রতিবার করতেই হবে। কিছু না পারলে বাড়িতে ছাড়পোকা ঢুকিয়ে দেবে। তারা কুটুস কুটুস কামড়াবে আপনাকে। বাংলা থেকে প্রায় ৭ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। অথচ ১০০ দিনের কাজের ২ লক্ষ  কোটি টাকা দিতে পারল না। ওই টাকা থেকেই দেবে। মাছের তেলেই মাছ ভাজবে, তা-ও দিল না। ওরা আমাদের টাকা মেরে করছে ফাঁকা। ওরা যা আইন করেছে, তাতে বলা হয়েছে, যেকোনও সময় যেকোনও কাউকে গ্রেফতার করা যাবে। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে নিয়েছে। আমাদেরও কেষ্টকে গ্রেফতার করে নিয়েছে।’

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১