‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

মুর্শিদাবাদের মাটিতে ভগবানগোলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানলেন বাম-কংগ্রেস জোটকে। সেলিমকে বানালেন 'বাজপাখি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মাত্রই চৈত্র সেলের বাজার সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। কেননা এই সময়েই বাজারে শুনতে পাওয়া যায়, ‘একটা কিনলে একটা ফ্রি’। মানে একটা জিনিসের দামে ২টি জিনিসের প্রাপ্তি। কিন্তু এই ভরা জৈষ্ঠ্যে ‘একটা কিনলে একটা ফ্রি’, তাও রাজনীতির ময়দানে, বাঙালি তো থমকে দাঁড়াবেই। আর দাঁড়াচ্ছেও। তবে কেনার জন্য নয়, কড়া রোদ, তীব্র দাবদাহকে সঙ্গী করেও হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন লোকসভা নির্বাচন কালে তৃণমূল(TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জনসভাগুলিতে। এদিন অর্থাৎ সোমবারও সেই ছবিতে কোনও বদল ঘটল না। এদিন মুর্শিদাবাদ(Murshidabad) জেলার মাটিতে মমতার দুটি সভা ছিল। তার মধ্যে একটি সভা ছিল ভগবানগোলায়। আর সেই সভা থেকেই তিনি এদিন বাম-কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন। সেই সঙ্গে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মহম্মদ সেলিমকে তিনি চিহ্নিত করলেন ‘বাজপাখি’ হিসাবে। আর শোনালেন, ‘সিপিএম(CPIM) কিনলে কংগ্রেস(INC) ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি।’

এদিন মমতা বলেন, ‘বাংলায় ভোট কাটাকাটি করতে বিজেপির পরিকল্পনা অনুযায়ী বাম-কংগ্রেস বিভিন্ন আসনে সমঝোতা করে প্রার্থী দিয়েছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই ভোট কাটাকুটির খেলায় যাবেন না। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বাজপাখি সেলিম। কিন্তু জেনে রাখুন উনি জিততে পারবেন না। বিজেপির পরিকল্পনায় এরা কোথাও সিপিএম, কোথাও কংগ্রেস প্রার্থী দিয়েছে। বিজেপিকে হারাতে নয়, তৃণমূলের পাকা আসনে প্রার্থীদের হারাতে এই প্রার্থী দেওয়া হয়েছে। বিজেপি দেখবেন এদের টাচ করে না। অথচ তৃণমূলের সব নেতানেত্রীকে কীভাবে হেনস্তা করা হয়। INDIA জোটে আমি আছি, ওই নাম আমিই দিয়েছিলাম। কিন্তু সিপিএম-কংগ্রেসের জোটে নেই। কংগ্রেসকে বলেছিলাম, তোমাদের দুটো আসন দিচ্ছি।  একার ক্ষমতায় লড়ো। কিন্তু শুনল না। মুর্শিদাবাদ, রায়গঞ্জ, মালদায় তৃণমূলের ভোটবাক্সে থাবা বসানোর লক্ষ্যে ওখানে প্রার্থীদের দাঁড় করিয়েছে। তবে লাভ নেই। মনে রাখবেন, তৃণমূল প্রার্থীরা জিতলে আপনাদের জন্য কাজ করবে। ওরা জিতলে বিজেপি রাজত্ব করবে। তাই ভোট কাটাকাটিতে যাবেন না। ওদের তো একটা কিনলে আবার আরেকটা ফ্রি। সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি। যে লোভই দেখাক না কেন পাত্তা দেবেন না।’

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

ঘরের মেঝেয় পড়ে রয়েছে বিধবা মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ, বিশ্বকর্মা পুজোয় চাঞ্চল্য কাটোয়ায়

মিষ্টি ভুলে এবার চেখে দেখুন বিহারের ঝালঝাল ডাল পিঠে, রইল সহজ রেসিপি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু