‘ক্যা বিজেপির ছলনা, কারও ক্ষতি হলে রুখে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস’, আশ্বাস মমতার

ক্যা হল বিজেপির ছলনা। কারও ক্ষতি হলে রুখে দাঁড়াবে তৃণমূল। কোনও বৈষমাই আমরা মানি না। CAA বা Citizenship Amendment Act নিয়ে আশ্বাস মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে তীব্র জল্পনা। এদিন অর্থাৎ ১১ মার্চ থেকেই দেশজুড়ে লাগু হয়ে যাচ্ছে CAA বা Citizenship Amendment Act যা ২০১৯ সালে তৈরি করা হয়েছে। কিন্তু সেই আইন তৈরির পরেও তা লাগু করা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। কেননা এই আইনটি লাগু করার মতো সহায়ক আইন তৈরি হয়নি দীর্ঘদিন। এমনকি বাকি ছিল পোর্টাল তৈরি হওয়ার বিষয়টি। এখন যখন দোরে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন তখন হুট করে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে খবর যে এদিন রাত থেকেই লাগু হয়ে যাচ্ছে সেই বহু বিতর্কিত CAA বা Citizenship Amendment Act। এমনকি এটাও বলা হচ্ছে যে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এদিন নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই আইন লাগুর কথা ঘোষণা করবেন। যদিও সেই ভাষণের আগেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বাংলার বাসিন্দাদের বড় আশ্বাস দিয়ে দিলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি সাফ জানিয়ে দিলেন, ‘ক্যা হল বিজেপির(BJP) ছলনা। যদি দেখি এই আইনের মাধ্যমে কারও নাগরিকত্ব বা অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে সর্বশক্তি দিয়ে তা আমরা রুখে দেব। কারও ক্ষতি হলে রুখে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস(TMC)।’ 

এদিন মমতা নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, ‘এটা আমাদের জরুরি ভিত্তিতে প্রেস কনফারেন্স করতে হচ্ছে। কারণ বিজেপির এটা কাজ যে আগে সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়া। তার পর বলছে রাত্রে CAA লাগু হচ্ছে। শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা ঘোষণা করবেন। এত দিন না করে নির্বাচন ঘোষণার দুদিন আগে কেন এটা করা হচ্ছে? এটা কী জাস্ট ছেলের হাতের মোয়া ললিপপ। আমি নিজে এখনও জানি না, যে আইনটাই ঠিক কী বলা হয়েছে। আমার হাতে যতক্ষণ না কোনও কাগজপত্র আসছে ততক্ষণ আমি এই নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আমি কাগজ হাতে পেয়ে কালকে বিস্তারিত বলব হাবড়া থেকে। তবে এতা জানিয়েচ দিচ্ছি যে, যদি ক্যা দেখিয়ে কারো নাগরিকত্ব বাতিল করা হয় তাহলে আমরা প্রতিবাদ করব, এটা আগে থেকে জানিয়ে গেলাম। বাংলার হোক কী দেশের কোনও মানুষের সঙ্গে, কোনও নাগরিকের সঙ্গে কোনও বৈষম্য হতে দেব না। যারা দেশে আছেন তাঁরা সকলেই নাগরিক।’

এর পাশাপাশি মমতা জানিয়েছেন, ‘আইনটা লাগু হওয়ার ক্ষেত্রে এখনও নোটিফিকেশন হয়নি। এই নতুন আইন কারোর আগের অধিকার বাতিল করে দেবে না তো? মনে রাখবেন বাংলা সহ উত্তর ভারতে এটা খুন সেনসিটিভ। কোনও আইনশৃঙ্খলার অবনতি হোক সেটা আমি চাইনা। নির্বাচনের আগে কিছুই করতে পারবে না শুধু বলবে অনলাইনে নাম তোলো। আমি পরিষ্কার বলছি, নির্বাচনের সময় কিছু হবে না। কেউ ভয় পাবেন না চিন্তা করবেন না। কারোর যদি ক্ষতি হয় তাহলে আওয়াজ তুলবে তৃণমূল কংগ্রেস। মধ্যরাতে এমন কিছু করবেন না। আর যদি বলে নাগরিকত্ব নেই তবে কি তাঁরা এতদিন নাগরিক ছিল না? আধারের সময় আওয়াজ তুলেছিলাম। এটা বিজেপির ছলনা। ৬ মাস আগে করলেন না কেন? ঠিক নির্বাচনের আগে এটা কেন? আসলে এটা বিজেপির ছলনা প্রতারণা। আমরা কারও কোনও অধিকার ছিনিয়ে নিতে দেব না, হরণ করতে দেব না। যা বলার তা কালকে বলবো। কোনও বৈষমাই আমরা মানি না।’

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে