অধিকারীদের নাম না করেই ‘কুলাঙ্গার’ বললেন মমতা

অধিকারীদের জেলার মাটিতে দাঁড়িয়ে অধিকারীদের এভাবে আক্রমণ এর আগে কেউ কোনওদিনই করেননি। না বামেরা, না বিজেপির লোকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে একটা সময় ছিল যখন পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলাকে বলা হত ‘অধিকারীদের খাস তালুক’। তৃণমূলে(TMC) জমানায় কার্যত গোটা অবিভক্ত মেদিনীপুরের মাটি হয়ে উঠেছিল ‘অধিকারীদের গড়’। কিন্তু সেই খাস তালুক বা গড় যাই বলুন না কেন, এখন আর অধিকারীদের দখলে নেই। বরঞ্চ একুশের বিধানসভা নির্বাচনের পরে রাজ্য রাজনীতিতেও বটেই জেলার রাজনীতিতেও রীতিমত কোনঠাসা অবস্থা হয়েছে অধিকারীদের। দাপট তো আর নেইই, সেই সঙ্গে হারিয়ে তাঁরা বসে আছেন মানসম্মান, প্রতিপত্তি মায় যশও। সেই অধিকারীদেরই নাম না করে মঙ্গলবার ‘কুলাঙ্গার’ বলে দেগে দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অধিকারীদের জেলার মাটিতে দাঁড়িয়ে অধিকারীদের এভাবে আক্রমণ এর আগে কেউ কোনওদিনই করেননি। না বামেরা, না বিজেপির(BJP) লোকেরা।

আরও পড়ুন ‘রাম নবমীর মিছিলে বন্দুক নিয়ে নৃত্য করছে’, গেরুয়াকে নিশানা মমতার

দিঘায় এদিন ছিল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কর্মী সম্মেলন। সেখানে প্রধান বক্তাই ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভার মঞ্চ থেকেই তিনি নাম না করে অধিকারীদের আক্রমণ শানিয়েছেন। বলেছেন, ‘এই জেলাতেই কয়েকজন হার্মাদ চাকরি বিক্রি করেছে। পুরুলিয়ার চাকরিও এখানে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমাদের অজান্তে বিক্রি করে দেওয়া হয়েছে। যাঁদের খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম। তাঁরা আজ এসব করছে। ভাবছে যাই এবার দিল্লি দখল করে আসি। বাংলা(Bengal) দখল করতে পারে না। তাঁর আবার বড় বড় কথা। এই গদ্দারদের খাইয়ে, পরিয়ে মানুষ করেছি। তাদের নিজেদের ক্ষমতা ছিল তৃণমূলকে ছাড়া লড়াই করার। অখিল গিরি দাঁড়িয়েছিল কন্টাই থেকে। ওরা ছাগলের তৃতীয় সন্তান ছিল। মানুষের ঘরে ভালো মানুষের পাশাপাশি কুলাঙ্গারও জন্মায়। এরা ক্ষমতা দেখে।’

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং