‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশার সীমানা দিয়ে লোক নিয়ে আসছে, কয়েকশো কোটি টাকা এসেছে কালো স্করপিওতে করে, কালীঘাটের জনসভা থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরেই মাটি কামড়ে পড়েছিলেন মমতা। করেছেন একাধিক পথসভা, জনসভা। শেষে রাতের দিকে কালীঘাটে জনসভা করেন তৃণমূলনেত্রী। সেই সভামঞ্চ থেকেই মমতা বলেন, ‘ওড়িশার বর্ডার দিয়ে লোক নিয়ে এসেছে। আমার সময়ে যারা ছিল, সব অফিসার বদলে দিয়েছে। একটা কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে ডিস্ট্রিবিউশন করার জন্য। চেতলায় এক জায়গায় বিলি করেছে। তারা আমাকে বলেছে, দিদি আমরা টাকা নিয়ে নিয়েছি, কিন্তু ভোট দেব না। শুনুন, ভবানীপুরটা কিন্তু ভবানীপুর। কলকাতার ভোট আর নন্দীগ্রামে লুট করা ভোট— দু’টো আলাদা।’

আরও পডুন: বাইরে থেকে আসা দিল্লিভাষীদের দাদাগিরি – গুন্ডাগিরি মানবো না ,হুংকার শতাব্দীর

নাম না করে বিজেপির বিরুদ্ধেই এই তোপ দেগেছেন মমতা। এটা আর বলার অবকাশ রাখে না। একই সঙ্গে মমতা গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘পশ্চিমবঙ্গের আকাশে ১০০টা প্লেন ঘুরছে। ২০০টা হেলিকপ্টার ঘুরছে। ১৯টা রাজ্য থেকে সকলে চলে এসেছে। মানে, চুনোপুটি থেকে রাঘব বোয়াল। শুধু একা আসেনি, সঙ্গে দু’লক্ষ গটগট করা পুলিশ নিয়ে এসেছে। শুধু বলছে, আমাদের সকলে নাকি চোর। আর ওগুলো সাধু। শুনুন, শুধু গেরুয়া পরলে সাধু হয় না। তাকে ত্যাগ, তিতিক্ষা, মানবিকতা জানতে হয়। পবিত্রতা দিয়ে শিখতে হয়। এদের উপরে মুখোশ। মুখ একটা, মুখোশ একটা। মুখোশের আড়ালে কী কী যে করে, বিশ্বাসও করতে পারবেন না। দুর্নীতিবাজ একটা দিল্লির সরকার। এরা পশ্চিমবঙ্গের নামে বদনাম করে। আমার খুব গায়ে লাগে।’

কালীঘাটের সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘মারপিট করবেন না। মারপিট করলে ওদের লাভ। কাল দেখলেন না, একটা মিটিং আমি করলাম না। আমার কিছু যায় আসে না। বরং মিটিং করলে আমি যা ভোট পেতাম… ও যে আমার মাইকে মাইক লাগিয়ে দিয়েছিল, তাতে ওদের ভোটটা আরও গেল। নিজেদের ক্ষতি নিজেরা করল। কিছু জায়গায় প্ল্যান করে অশান্তির চেষ্টা করবে। আমাদের কর্মীদের ক্যাম্পেন হয়ে যাওয়ার পরেই বলবে থানায় এসে মুচলেকা দিয়ে যাও। কেউ মুচলেকা দেবেন না থানায়। আপনারা বৈধ নাগরিক মাথায় রাখবেন। আমি যখন রাস্তা দিয়ে যাই, বিজেপির লোকেরা থাকলে আমাকে ওদের স্লোগান দেয় না? তা হলে একটি ছেলে বলেছে, দিদির নামে মিথ্যা কথা বলেছেন কেন, তার বাড়িতে গিয়ে রেড করেছে। কেন করেছেন? বিজেপি যখন আমাদের পোস্টার ছিঁড়ছে, আমাদের ছেলেদের মারছে, তখন আপনারা চুপচাপ থাকেন কেন? আপনাদের তো বলিনি তৃণমূল করতে। আপনারা নিরপেক্ষ কাজ করুন।’

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২