‘বোমা ফাটাবো, আগে একটা কালিপটকা ফাটিয়ে দেখা’, শুভেন্দুকে কটাক্ষ মমতার

কুমারগঞ্জের সভা থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে তীব্র আক্রমণ শানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি দুপুরে একই জেলায় জোড়া জনসভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সভা ছিল উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ও বালুরঘাটের বুকে। এর মধ্যে কুমারগঞ্জের(Kumarganj) সভা থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) নাম না করে তীব্র আক্রমণ শানলেন মুখ্যমন্ত্রী। নেপথ্য অবশ্য ছিল শুভেন্দুরই দেওয়া একটি হুমকি। গতকাল অর্থাৎ শনিবার মালদা জেলার সদর শহর ইংরেজবাজারে ছিল বিজেপির একটি নির্বাচনী জনসভা। সেই সভা থেকেই শুভেন্দু বলেছিলেন, ‘কাল রবিবার। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন। আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে, তৃণমূল(TMC) বেসামাল হয়ে যাবে। তৃণমূল কূলকিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকেই যাচ্ছে। আপনারা অপেক্ষা করুন।’ এদিন সেই হুমকির জবাব দিলেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আবার বোমা ফাটাবো বলছে। আগে একটা কালিপটকা ফাটিয়ে দেখা। বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো।’

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দুর নাম না নিয়ে বলেন, ‘খুব তো বলেছিল সকলকে ১৫ লক্ষ টাকা দেবে। কোথায় গেল সেই টাকা? গদ্দার জবাব দাও! টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়েদেয়ে এখন বিজেপিতে(BJP) গেছিস। কার বিরুদ্ধে বোমা ফেলবি? মনে রাখবেন ওপরের দিকে থুতু ফেললে থুতু নিজের দিকে লাগে। বোমা ফাটালে জবাব হবে কালিপটকা দিয়ে। কারণ তোদের আমরা গুরুত্ব দিই না। জিজ্ঞেস করুন, হরিদাস গদ্দারটাকে। কী ছিলে, কী হয়েছ? আঙুল ফুলে কলাগাছ। কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে, পরিবার বাঁচাতে। বিজেপি কাল থাকবে না, তোমাদের মতো গদ্দারদের জায়গা দেব না। বলছে আমি NRC আটকাবার কে? বলছে, আমি নাকি হরিদাস পাল! আর তুই কী? তুই তো একটা গদ্দার! তৃণমূলের খেয়ে এখন টাকা বাঁচাতে বিজেপিতে গিয়েছিস। সবাই শুনে রাখুন আমার দেহের এক রক্তবিন্দু থাকতে বাংলায় NRC হতে দেব না! শুনে রাখ আমি না চাইলে কারও ক্ষমতা নেই এ রাজ্যে NRC হতে দেওয়ার। আর আমি এখানে NRC হতে দেব না, দেব না, দেব না। আমি কোন হরিদাস পাল? আমি হরিদাস পাল নই, তুমি উন্মাদ পাল।’ 

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২