আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিঘায় মাসির বাড়ি পৌঁছল রথ, জগন্নাথদেবের আরতি করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি, দিঘা: দিঘায় প্রথমবার রথযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার থেকে তিনি দিঘায় উপস্থিত থেকে রথযাত্রার কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লাগাতার নজরদারি চালান। সোনার ঝাড়ু দিয়ে শুক্রবার দিঘার রথযাত্রার প্রথম বছরের কর্মসূচি সূচনা করেন তিনি। এরপর সারাটি পথ রথের সঙ্গে হেঁটে মাসির বাড়ি অবধি রথকে পৌঁছে মুখ্যমন্ত্রী মেরিন ড্রাইভ(Marin Drive) দিয়ে হাঁটতে হাঁটতে ফিরে আসেন সার্কিট হাউসে। যাতায়াতের পথে বারবারই সাধারণ মানুষের সাথে কথা বলেন। জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। প্রচুর মানুষের ভিড় হয় দিঘার সমুদ্র সৈকতের রথযাত্রার উপলক্ষে।

বৃহস্পতিবার রথের সূচনা আগে যে দম দিয়ে সমস্ত বিষয়টি নিজে মেনে খতিয়ে দেখেন তেমনি শুক্রবার রথের দড়ি টেনে সূচনা থেকে মাসির বাড়ি যাওয়া পর্যন্ত সাধারণ পর্যটক মানুষজন যাতে রথের দড়ি ছুঁতে পারে যাতে রথ যাওয়ার পথে কোন ভিড়ের চাপে অঘটন না ঘটে সকলে যাতে জগন্নাথ কে দর্শন করতে পারে তার পুরোপুরি দেখভাল ও নজরদারি মুখ্যমন্ত্রী(CM) নিজে করেন। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্য সচিব ও প্রশাসনিক আধিকারিকরা।অপরদিকে তমলুকের মহাপ্রভু মন্দিরের রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।দিঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে বারে বারে কটাক্ষ করেছেন শুভেন্দু।

তবে দিঘার প্রথম রথযাত্রা ঘিরে পর্যটকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা বজায় ছিল।অপরদিকে তমলুকের মহাপ্রভু মন্দিরে শুক্রবার বিকালে রথ টানলেন বিরোধী দলনেতা।মাথায় পাগড়ি বেঁধে পুজোর নিয়ম রীতি পালন করে রথের রশ্মিতে টান দেন তিনি।শাসক ও বিরোধী দুই নেতৃত্বের দুই রথযাত্রা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ছিল পূর্ব মেদিনীপুর জেলায়। তবে দুদিন ধরে দিঘায় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন আগামী বছর ২০২৬-এ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই জনসংযোগ শাসক দলের অনুকূলে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ