আচমকাই দিল্লি যাত্রা বাতিল মুখ্যমন্ত্রীর, জানালেন নিজেই

মুখ্যমন্ত্রীর ২ দিনের দিল্লি সফর বাতিল। পরিবর্তে কালকের One Nation One Election’র জন্য গঠিত কমিটির বৈঠকে যোগ দেবেন সুদীপ ও কল্যাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা ছিল তিনি এদিন বিকালের বিমানে দিল্লি যাবেন ও আগামিকাল One Nation One Election কমিটির বৈঠকে যোগ দেবেন। সেই বৈঠক সেরে আগামিকাল সন্ধ্যাতেই তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু এদিন বিকালে আচমকাই সেই সিদ্ধান্ত বদলে যায়। আর সেই সিদ্ধান্ত বদলের কথা জানেলন তিনি নিজেই। নবান্ন থেকে এক সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে তিনি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দিলেন তিনি এদিন দিল্লি যাচ্ছেন না। যোগ দিচ্ছেন না One Nation One Election কমিটির বৈঠকেও। তবে তাঁর পরিবর্তে সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee) ও লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)। তবে কী কারণে মুখ্যমন্ত্রী তাঁর দিল্লি যাত্রা বাতিল করেছেন তা জানাতে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করলে তিনি জানান, রাজ্য বাজেটের কারণেই তিনি এই সফর বাতিল করেছেন। উল্লেখ্য আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি রয়েছে সেই বাজেট(State Budget 2024-25)। এদিন থেকেই বসেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। 

কথা ছিলে এদিন অর্থাৎ সোমবার বিকালে দুই দিনের সফরে দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিল্লি যাত্রার উদ্দেশ্য ছিল One Nation One Election’র জন্য গঠিত কমিটির বৈঠকে যোগ দেওয়া। দেশের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের তরফে গড়ে তোলা হয়েছে এই কমিটি। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বেই এই কমিটি দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের সব দলের নেতানেত্রীদের বক্তব্য শুনছে। আগামিকাল এই কমিটিরই একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন মমতা। সেই সূত্রেই এদিন তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। আগামিকাল বৈঠক হয়ে যাওয়ার পরে বিকালের বিমানেই কলকাতায় ফিরে আসার কথা ছিল তাঁর। মমতা আগেই জানিয়ে দিয়েছেন, তিনি One Nation One Election নীতির তীব্র বিরোধিতা করবেন। এদিন সেই সূত্রে জানা গিয়েছে, আগামিকালের বৈঠকে সুদীপ ও কল্যাণ যোগ দিয়ে সেখানে One Nation One Election নীতিরই বিরোধিতা করবেন। এদিন মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন, One Nation One Election’র জন্য গঠিত কমিটির চেয়ারম্যান তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের