গোঁসাইপুর থেকে উন্নয়ন আর পরিষেবার বার্তা মুখ্যমন্ত্রীর

মানুষ দায়িত্ব দিয়েছেন বলে আমি হনু হয়ে গিয়েছি এমনটা মোটেও ভাববেন না। আগামী বছর পঞ্চায়েতে ভোট। গোঁসাইপুর থেকে বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়ির উপকন্ঠের গোঁসাইপুর(Gnosaipur) থেকে রাজ্যবাসী তথা উত্তরবঙ্গের(North Bengal) বাসিন্দাদের কাছে উন্নয়নের বার্তাকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে তুলে ধরলেন রাজ্য সরকার আমজনতার জন্য নানাবিধ সরকারি প্রকল্পের মাধ্যমে কী কী করেছে। তুলে ধরলেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এদিন কত টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। বার্তা দিয়েছেন জমির পাট্টা থেকে অনান্য নানা উন্নয়ন নিয়েও।

রবিবার কলকাতা থেকে বিমানযোগে বাগডোগরা পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের ৩ মন্ত্রী। অরূপ বিশ্বাস, শশী পাঁজা ও ইন্দ্রনীল সেন। তাঁদের সঙ্গেই মুখ্যমন্ত্রী চলে আসেন গোঁসাইপুরের সভায়। সেখান থেকেই তিনি এদিন বেশ কিছু মানুষের হাতে বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুএডেন্ট ক্রেডিট কার্ড, তপশিলী বন্ধু, জয় জোহর প্রকল্পের সুবিধা তুলে দেন। তারপরেই মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এদিন তিনি মোট ১১টি প্রকল্পের উদ্বোধন করেছেন। ওই সব প্রকল্পের বাস্তবায়নে খরচ হয়েছে ১১০কোটি টাকা। সেই সঙ্গে জানান, রাজ্য সরকার এখনও পর্যন্ত ১ লক্ষ ৩৭ হাজার দুয়ারে সরকার শিবির করেছে। সেখানে ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। তার মধ্যে ৪ কোটিরও বেশি মানুষ সেখানে থেকে পরিষেবা পেয়েছেন। প্রথমবার যখন দুয়ারে শিবির আয়োজিত হয়েছিল তখন ১৫ লক্ষ মানুষ পেনশানের জন্য আবেদন করেছিলেন বলে এদিন মুখ্যমন্ত্রী জানান। তিনি এটাও বলেন সেই সময় ওই সব পেনশানের আবেদন মঞ্জুর করে দিয়েছিল রাজ্য সরকার।

পাশাপাশি তিনি জানান, এখনও পর্যন্ত রাজ্যের ২১ লক্ষ মহিলা বিধবা ভাতা পাওয়ার আওতায় এসেছেন। আরও ৮ লক্ষ মহিলাকে ওই প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। তাঁরা প্রত্যেকে মাসে ১ হাজার টাকা করে পাবেন। ১৫ লক্ষ মহিলাকে বিয়ের টাকা দেওয়া হয়েছে। রাজ্য সরকার প্রতি মাসে ৭২ লক্ষ মানুষকে ভাতা দেয়। রাজ্যের ২ কোটি ৩৩ লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন। ৭৭ লক্ষ মেয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে। রাজ্যের ১ কোটি ৭৫ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছেন। ২১ হাজার পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়ে গিয়েছে। আরও ১০ লক্ষ পড়ুয়াকে ওই সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকার উদ্বাস্তুদের জমিরও পাট্টা দিচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যের ৮৪টি কলোনিকে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। আইনি জটিলতায় পাহাড়ে এতদিন জমির পাট্টা দেওয়া যায়নি। কিন্তু আগামী মঙ্গলবার তিনি পাহাড়ের মানুষের হাতেও জমির পাট্টা তুলে দেবেন। 

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি কাজে গতি আনতে দিদিকে বলো(Didi Ke Bolo) এবং দুয়ারে সরকার(Duyare Sarkar) কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। আমার কোনও ছুটি নেই। সকাল থেকে রাজ পর্যন্ত মানুষের কাজ করতে হয়। যারা পুরসভা ও পুরনিগমে নির্বাচিত হয়েছেন তাঁদের বলব, মন দিয়ে মানুষের কাজ করুন। মানুষ দায়িত্ব দিয়েছেন বলে আমি হনু হয়ে গিয়েছি এমনটা মোটেও ভাববেন না। পঞ্চায়েতে যাঁরা আছেন তাঁদেরও বলব, মন দিয়ে কাজ করুন। আগামী বছর পঞ্চায়েতেও ভোট হবে। আমি চাই, শান্তিপূর্ণ ভোট হবে। যেমন শিলিগুড়িতে হয়েছে।’

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস