কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ১৫, ক্ষতিপূরণের ঘোষণা কেন্দ্রের, উত্তরবঙ্গের পথে মমতা

উত্তরবঙ্গের পথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন তিনি দুর্ঘটনাস্থলে। হাসপাতালে গিয়ে কথা বলবেন আহতদের সঙ্গেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং জেলার রাঙাপানিতে(Rangapani) সোমবার সকালে ঘটে গিয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা(Train Accident)। আগরতলা থেকে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের(Kanchenjunga Express) পিছনে এদিন সজোরে ধাক্কা মেরেছে একটি মালগাড়ি। সেই দুর্ঘটনার জেরে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া বেসরকারি সূত্রের খবর বলছে মৃতের সংখ্যা হয়েছে ১৫ এবং আহতের সংখ্যা ৬০। তবে রেলের তরফে মাত্র ৮জনের মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে। একই সঙ্গে আহতের সংখ্যা জানানো হয়েছে ৩০। দুর্ঘটনার পরে পরেই ট্যুইট করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই সঙ্গে তাঁর কার্যালয় থেকে দুর্ঘটনায় হতাহতের জন্য ক্ষতিপূরণের বিষয়টিও ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। একইসঙ্গে এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কলকাতা থেকে বিশেষ বিমানে তিনি বাগডোগরা যাচ্ছেন ও সেখান থেকে সড়কপথে পৌঁছাবেন দুর্ঘটনাস্থলে। একই সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করবেন আহতদের সঙ্গে।

এদিন প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘পশ্চিমবাংলায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা খুবই মর্মদায়ক। নিহতের পরিজনকে আমি অন্তর থেকে শোকজ্ঞাপন করছি। দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি। আমি রেলের আধিকারিকদের সঙ্গে দুর্ঘটনা নিয়ে কথা বলেছি ও যা জানার তা জেনেছি। উদ্ধারকার্য চলছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।’ এদিকে দুর্ঘটনার জেরে কলকাতা-শিলিগুড়ি রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। রাজধানী এক্সপ্রেস, বন্দেভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে বাস পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। আপাতত ১০টি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানিয়েছেন, ‘সোমবার বিকেল থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি-কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে।’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা জানাচ্ছেন, দুর্ঘটনার সময় আচমকা প্রবল ধাক্কা অনুভূত হয় ট্রেনের ভিতরে। এক বার নয়, পর পর চার বার ধাক্কা লাগে। যাত্রীরা একে অপরের ওপরে পড়ে যান।

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের