নির্বাচন দেখে নয়, মানুষের কথা ভেবে প্রকল্প করেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচন দেখে সামাজিক পরিকল্পনা করেন না। তিনি মানুষের কথা ভেবে কাজ করেন। এটাই বিজেপির (BJP) সঙ্গে তাঁর পার্থক্য। শুক্রবার এমনই দাবি করেছে তৃণমূল (TMC)। এদিন সাংবাদিক সম্মেলন করে চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya) ও পার্থ ভোমিক (Partha Bhowmik) সামাজিক প্রকল্প নিয়ে একাধিক মন্তব্য করেন। তাঁরা বলেন, বাংলার মানুষ বিজেপির সঙ্গে তৃণমূলের পার্থক্য বোঝেন। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি বললেন, ২০২১- সালের নির্বাচনে জিতে আসার পরে চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার। নির্বাচনের আগে নয়, বিজেপি নির্বাচনের আগে টাকা দেয়, পরে পোর্টাল বন্ধ হয়ে যায়।

চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya) বলেছেন, বৃহস্পতিবার যে বাজেট পেশ হয়েছে, তা জনমুখী বাজেট। মানুষের জন্য বাজেট। বিজেপির নাম না করে তিনি বলেছেন, ভোটের আগে টাকা দেওয়ার কথা বললেও, কাজের কাজ কিছু করেনা। বিহার, মধ্যপ্রদেশের কথাও তুলে ধরেছেন। বিহারে নির্বাচনের আগে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এখন তা বন্ধ হয়ে গিয়েছে। তাঁর কথায় উঠে এসেছে লাডলি বেহেনার কথা। বিজেপি শআসিত রাজ্যের দিকে তাকালে এগুলো দেখাই যায়। কিন্তু তৃণমূল সরকার যা বলে, সেটা করে দেখায়।

বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmik) বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কারণে ১ কোটি ৭২ লক্ষ মানুষ দারিদ্রসীমার ওপরে চলে এসেছে। স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। মানুষকে এগিয়ে আসার জন্য ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। 

 

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!