দার্জিলিঙে শোভন-মমতা সাক্ষাৎ, কালীপুজোর পরেই কি ‘ঘর ওয়াপসি’ কাননের?

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে ছড়াল জল্পনা। দার্জিলিঙে ২ ঘণ্টা ধরে বৈঠক সেরেছেন শোভন চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপরেই ছড়াচ্ছে জল্পনা। নিন্দুকরা বলছেন,  কালীপুজোর পরেই হয়তো ঘর ওয়াপসিঘটতে চলেছে কাননের।

বুধবার বিকেলে উত্তরবঙ্গের বিমানে দার্লিং যান শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। দার্জিলিংয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে দুঘণ্টার বৈঠক সারেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। তারপরেই জল্পনা এবার হয়তো তৃণমূলেই ফের ফিরতে চলেছেন শোভন। সেই জন্যই এই বৈঠক। যদিও সোভন চতটোপাধ্যায় নিজে এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ।

এর আগের দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিশেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা বৈঠক সেরেছিলেন শোভন। সেদিনও সঙ্গী হয়েছিলেন বান্ধবী বৈশাখী। শারদীয়ার তৃতীয়ার বিকেলে যখন পুজোমণ্ডপগুলিতে থিকথিকে ভিড়, উৎসবের মেজাজে মাতোয়ারা শহরবাসী ঠিক
তখনই ক্যাম্যাক স্ট্রিটে সঙ্গীনিকে নিয়ে অভিষেকের অফিসে হাজির হয়েছিলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক। তৃণমূল কংগ্রেসে ফিরতে আগ্রহী তিনি? প্রশ্নের উত্তরে নিজেই জানিয়েছেন দল যে কাজে লাগাবে তিনি সেই কাজ করতে আগ্রহী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বাইরে বেরিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, “দেখা করলাম। শারদ উৎসবের প্রাক্কালে দীর্ঘক্ষণ ধরে মুখোমুখি সাক্ষাৎ হল। মতের আদান প্রদান হল। আমি মুগ্ধ। বৈশাখীও সঙ্গে ছিলেন।”

প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। কয়েক মাসের মধ্যেই মোহভঙ্গ হয় তাঁর। এখন যে তিনি তৃণমূলে ফিরতে চাইছেন তা কার্যত স্পষ্ট। দল ছাড়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে ভাই ফোঁটা নিয়েছিলেন শোভন। জানিয়েছিলেন, দলনেত্রী চাইলে তিনি আবার দলে ফিরে কাজ করতে চান। কিন্তু দল তাঁকে ফেরায়নি। দীর্ঘদিন ধরে শোভন চট্টোপাধ্যায় রাজনৈতিক ব্যানারহীন হয়ে ঘোরাঘুরি করছেন এদিক-ওদিকে।

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে নিমন্ত্রণ পেয়ে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তার মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন চুপচাপ থাকার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করার পর শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অভিষেকের তরফে তিনি ইতিবাচক সংকেত পেয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা বাকি। এবার তাও সম্পন্ন হল। এখন অপেক্ষা একটাই। দল কবে আপন করে ডেকে নেবে সাধের কাননকে। কবে আবার ঘরের ছেলে ঘরে ফিরে তৃণমূলের মঞ্চ থেকে গর্জে উঠবেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে।

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার