উত্তরবঙ্গ থেকেই প্রচার, টানা পাঁচ দিনের ঝটিকা সফরে কোথায় কোথায় সভা করবেন মুখ্যমন্ত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত টানা পাঁচ দিনের সফরসূচি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রথমেই বুধবার আলিপুরদুয়ার থেকে প্রচার অভিযান শুরু করবেন। একই দিনে তিনি ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতেও জনসভা করার কথা রয়েছে। দিনশেষে শিলিগুড়িতে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। তারপর রাজগঞ্জ, হরিরামপুর এবং মালদার একটি কেন্দ্রে (যা এখনও চূড়ান্ত হয়নি) সভা করবেন তিনি। সেদিন মালদাতেই রাত কাটাবেন তৃণমূল নেত্রী। 

আরও পড়ুন: লালগোলায় কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন একাধিক নেতা

নবগ্রাম ও খড়গ্রাম মিলিয়ে একটি সভার পাশাপাশি ময়ূরেশ্বর এবং পাণ্ডবেশ্বরেও জনসভা করার কর্মসূচি রয়েছে। ওইদিন দুর্গাপুরে রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে। পুরুলিয়ার কাশীপুর, ছাতনা এবং ওন্দায় ধারাবাহিক সভা করবেন তিনি। সেদিনও দুর্গাপুরেই থাকবেন মুখ্যমন্ত্রী। জয়পুর ব্লক (কোতুলপুর বিধানসভা কেন্দ্র) এবং গড়বেতায় দুটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, এই সফরসূচি নির্বাচন-পূর্ব প্রচারে বড় ভূমিকা নিতে পারে এবং তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করবে। এদিকে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দুই দফায়- ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোটগণনা নির্ধারিত হয়েছে ৪ মে।

নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং ভোটারদের নিরাপদ ভোটদান নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের মধ্যে। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে জোর প্রচারে নেমেছে সব রাজনৈতিক দল। জনসভা, রোড শো এবং বিভিন্ন প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

এদিকে, দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রও এবার বিশেষ নজরে। একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভোটের পরিসংখ্যান এই কেন্দ্রে একটি কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসের শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?