অরূপ বিশ্বাসকে পাহাড়ে পাঠালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ে পাঠালেন মুখ্যমন্ত্রী। কালিম্পঙে হড়পা বানে বিধ্বস্ত পরিবারগুলির কঠিন সময়ে পাশে থাকবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একের পর এক দেহ উদ্ধার হচ্ছে সিকিম(Sikkim) ও বাংলার(Bengal) বুকে। দার্জিলিং(Darjeeling) ও কালিম্পঙের(Kalimpong) বিস্তীর্ণ এলাকায় পুরোপুরি বিধ্বস্ত প্রকৃতির রুদ্র রোষে। আর তাই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে(Arup Bishwas) পাহাড়ে পাঠালেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দর হয়ে কালিম্পঙের উদ্দেশে রওনা দিয়েছেন মন্ত্রী অরূপ। প্রসঙ্গত, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই পাহাড়ের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করে এসেছেন। দিল্লি থেকে সোজা বাগডোগরা হয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন কালিম্পঙে। সেখানে তিস্তার হড়পা বানে(Teesta Flash Flood Disaster) বিপর্যস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের আশ্বস্ত করেন। পাশে থাকার বার্তা দেন। সেদিনই আবার উত্তরবঙ্গ থেকে দিল্লিতে চলে গিয়েছিলেন তিনি। এরপর আজ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও যাচ্ছেন উত্তরবঙ্গে। কালিম্পঙে হড়পা বানে বিধ্বস্ত পরিবারগুলির কঠিন সময়ে পাশে থাকবেন তিনি।

এদিকে, পাহাড়ের এই দুর্যোগের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবারই নবান্নে এসেছিলেন জিটিএ প্রধান অনিত থাপা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। তিস্তার হড়পা বানের ক্ষয়ক্ষতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। গতকাল জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে ফোনে কথার পর এদিনই মন্ত্রী অরূপ বিশ্বাসকে উত্তরবঙ্গে পাঠালেন মুখ্যমন্ত্রী, যা বেশ তাৎপর্যপূর্ণ। তিস্তার হড়কা বানের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতেই বিধস্ত চেহারা আরও প্রকট হয়েছে নদীর দুই পাড়ে। জলস্তর কমে আসতেই বেরিয়ে আসছে পলির স্তর। কোথাও কোথাও দেখা গিয়েছে কোনও বাড়ির একতলার পুরোটাই চলে গিয়েছে পলির স্তরের নীচে। কোথাও কোথাও ভেঙেচুরে গিয়েছে ঘরবাড়ি। ভেসে গিয়েছে ঘরের নানা অংশ থেকে সামগ্রী। বাংলাতেই ১৫জন নিখোঁজ হয়েছেন হড়পা বানে। তার বাইরে তো সিকিমে নিখোঁজ হয়েছেন বাংলার খুব কম করে ৫০ জন বাসিন্দা ও পর্যটক।

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস