সরকারি কর্মীদের পোষ্যদের চাকরি পাওয়ার ক্ষেত্রে Online-এ জোর

মৃত বা অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যকে দ্রুত চাকরি প্রদান করা ও তাতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের কর্মচারীদের?(West Bengal State Government Employee) মধ্যে যারা কর্মরত অবস্থায় মারা যান বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তাঁদের পোষ্যদের সহানুভূতিজনিত কারণে চাকরি দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু নানান সময়ে সেই চাকরি দেওয়ার ক্ষেত্রে নানা অভিযোগ ওঠে। এবার সেই সব ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে পুরো প্রক্রিয়াটি Online করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি ইতিমধ্যেই সবকটি দফতরের সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। গোটা প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা উল্লেখ করে রাজ্যের অর্থ দফতরের E-Governance Group এবার বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের অর্থ দফতরের IFMS Portal-এ গিয়ে কীভাবে চাকরির জন্য Online-এ আবেদন করতে হবে, তা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন স্বাস্থ্য কমিশনের Advisory-তে স্থগিতাদেশ, Division Bench-এ যাচ্ছে রাজ্য

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরির জন্য যিনি আবেদন করবেন, তাঁর মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে আবেদন করতে হবে। যাবতীয় তথ্য ও নথি সেখানেই আপলোড করতে হবে। আবেদনের সঙ্গে Digital Signature করে সেটি Online Upload করতে বলা হয়েছে। আবেদন করার পর চাকরি পাওয়ার বিষয়টি কোন পর্যায়ে আছে, তা Online-এই জানতে পারবেন আবেদনকারী। কর্মরত অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের কেউ মারা গেলে বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া সরকারি কর্মীর কোনও নিকটাত্মীয় চাকরি পান। কিন্তু এই চাকরি দেওয়ার প্রক্রিয়া নিয়ে অনেক সময় জটিলতা তৈরি হতো। ফলে ফাইল দীর্ঘ সময় ধরে আটকে থাকত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাকরি দেওয়ার প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে এই Online ব্যবস্থা চালু করে দেওয়া হল যাতে লাভবান হবেন রাজ্য সরকারি কর্মচারীদের পরিবার ও তাঁদের ওপর নির্ভরশীল মানুষ।

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির