বাংলার মৎস্যচাষীদের জন্য নতুন ৩টি প্রকল্প আনছে মমতার সরকার

রাজ্যের মৎস্যচাষীদের জন্য ৩টি নতুন প্রকল্প নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এর সুযোগ পাবেন শুধুমাত্র মৎস্য উৎপাদক গোষ্ঠীর সদস্যরাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মৎস্যচাষীদের(Fish Farmers) জন্য সুখবর। তাঁদের জন্য ৩টি নতুন প্রকল্প নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। চলতি অর্থবর্ষের মধ্যে ২৭০টি মৎস্য উৎপাদক গোষ্ঠীকে(Fish Producer Group) এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে। যে নতুন ৩টি প্রকল্প নিয়ে আসা হচ্ছে সেগুলি হল – মিশ্র মৎস্যচাষ, মাগুর মৎস্যচাষ এবং শিঙি মৎস্যচাষ। এই প্রকল্পের সুবিধা একমাত্র সেই সমস্ত মৎস্যজীবীরাই পাবেন, যাঁরা কোনও একটি মৎস্য উৎপাদক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। রাজ্যের মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন তিনটি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এক একটি গোষ্ঠীতে ন্যূনতম আটজন এবং সর্বাধিক ২০ জন সদস্য থাকতে হবে। প্রতিটি মৎস্য উৎপাদক গোষ্ঠীর ন্যূনতম ১৫ বিঘা অথবা ৫ একর জলা থাকতে হবে। এক্ষেত্রে একসঙ্গে ১৫ বিঘা জমি না থাকলেও চলবে। 

আরও পড়ুন চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরলেন অভিষেক

মিশ্র মৎস্যচাষ প্রকল্পের(Mixed Fisheries Project) অধীনে এক একটি মৎস্য উৎপাদক গোষ্ঠীকে প্রতি বিঘা জলার জন্য ১ হাজার ২০০টি করে মাছের পোনা দেওয়া হবে। মিশ্র মৎস্যচাষের মধ্যে থাকছে রুই, কাতলা, মৃগেল এবং পাঙ্গাস মাছ। মাছের পোনার পাশাপাশি দেওয়া হবে মাছের জন্য ৪০০ কেজি করে খাবার এবং ৪০ কেজি চুন। সিঙ্গি মাছ প্রকল্পের অধীনে প্রতি বিঘা জলার জন্য ১ হাজার থেকে ১ হাজার ২০০টি করে সিঙ্গি মাছের পোনা দেওয়া হবে। সেই সঙ্গে দেওয়া হবে ৪০০ কেজি খাবার ও ৪০ কেজি চুন। মাগুর মাছের প্রকল্পের ক্ষেত্রেও প্রতি বিঘা জলায় দেড় হাজার মাগুর মাছের পোনা দেওয়া হবে। এক্ষেত্রেও সম পরিমাণ মাছের খাবার ও চুন দেওয়া হবে। এই ৩টি প্রকল্পের একটা বড় অংশই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলায় রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই জেলায় এখনও পর্যন্ত মৎস্যজীবীদের ৬৮টি গোষ্ঠী তৈরি করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে জেলার ৭০টি মৎস্য উৎপাদক গোষ্ঠীর মধ্যে এই তিনটি প্রকল্প বিলি করা হবে। 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট