চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাজুড়ে এক ও অভিন্ন Outdoor Network, সিদ্ধান্ত রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মানুষ যাতে বিনামূল্যে ভাল চিকিৎসা পরিষেবা পান তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার চালু করেছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার ওপর নির্ভরশীল মানুষদের ভোগান্তি কমাতে রাজ্যজুড়ে এক ও অভিন্ন Outdoor Network চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য দফতর(Health Department) সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও জেলা সদরের মেডিকেল কলেজগুলি থেকে শুরু করে গ্রামীণ এলাকার সুস্বাস্থ্যকেন্দ্র—কয়েক হাজার সরকারি হাসপাতাল(Government Hospitals) যুক্ত হবে এই নেটওয়ার্কে। সমস্ত আউটডোর যুক্ত হবে উন্নত মানের কম্পিউটার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থায়। এর ফলে, বড় হাসপাতালে ডাক্তার দেখিয়ে রোগ ও রক্তপরীক্ষার জন্য সেখানেই লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। এই নেটওয়ার্কের মাধ্যমে যে কোনও আউটডোর টিকিটের বিশেষ নম্বর Access করা যাবে স্বাস্থ্য দফতরের যে কোনও কম্পিউটার থেকেই।

এতদিন বড় হাসপাতালে ডাক্তার দেখিয়ে আউটডোরের কাগজে লেখা টেস্ট এলাকার হাসপাতালে গিয়ে করাতে কালঘাম ছুটে যেত। সেই ভোগান্তি এবার বন্ধ হতে বসেছে। রাজ্য সরকার যে এক ও অভিন্ন Outdoor Network চালুর সিদ্ধান্ত নিয়েছে তার জেরে যে কোনও আউটডোর টিকিটের বিশেষ নম্বর Access করেই বিনামূল্যে রোগ বা রক্তপরীক্ষা করানো সম্ভব হবে। নতুন করে টিকিট করার প্রয়োজন পড়বে না। রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, নয়া পরিকল্পনায় এলাকার হাসপাতালে নতুন করে ডাক্তার দেখানোর প্রয়োজন পড়বে না। বড় হাসপাতালের টিকিট বাড়ির কাছের হাসপাতালে এন্ট্রি করিয়ে নিলেই সব তথ্য বেরিয়ে আসবে। রাজ্যের সব সরকারি হাসপাতালে ধাপে ধাপে E-Prescription চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে সেই কারণেই। এতে মানুষের ভোগান্তি কমবে।

তবে এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে, তা নির্ভর করছে জেলা, মহকুমা বা তার নীচের স্তরের হাসপাতালগুলিতে রোগ ও রক্তপরীক্ষার জন্য কী ধরনের পরিকাঠামো রয়েছে, তার ওপর। কিছু কিছু বিশেষ পরীক্ষা হয় শুধুমাত্র বড় মেডিকেল কলেজগুলিতেই। তবে MRI ও CT Scan এখন জেলাস্তরের বহু হাসপাতালে রয়েছে। ২৪ ঘণ্টা CT Scan চলছে রাজ্যের ৩৯টি সরকারি হাসপাতালে। অন্যান্য হাসপাতালেও বেশিরভাগ ক্ষেত্রে CT Scan পরিষেবা মেলে। ফলে এই ব্যবস্থায় মানুষ উপকৃত হবে বলেই মনে করেন স্বাস্থ্যকর্তারা।  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ