১০৯৪ কোটি টাকায় জলপ্রকল্প গড়ছে মমতার সরকার

নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার ৪টি ব্লকের ৩ লক্ষ মানুষের জন্য ১০৯৪ কোটি তাকা ব্যায়ে আর্সেনিক মুক্ত পানীয় জলপ্রকল্প গড়ে তুলছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি জলপ্রকল্প থেকেই দুই জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এমনই এক জলপ্রকল্প গড়ে তুলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। নদিয়া(Nadia) জেলার রানাঘাট(Ranaghat) থানার মুকুন্দপুরে(Mukundapur) ১০৯৪ কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার গড়ে তিলছে ‘ভাগীরথী জলপ্রকল্প’(Bhagirathi Water Supply Project)। এই প্রকল্প গড়ে উঠলে আর্সেনিক প্রবণ নদিয়া ও উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ৪টি ব্লকের মোট ৩ লক্ষ পরিবার আর্সেনিক মুক্ত পরিস্রুত পানীয় জল পাবেন নিজের বাড়িতেই। এই ৪টি ব্লক হল রানাঘাট-১ ও ২ এবং বনগাঁ ও বাগদা। এই প্রকল্প গড়ে তোলার কাজ এখন জোরকদমে চলছে মুকুন্দপুরে ভাগীরথীর ঘাটে। সব কিছু ঠিক থাকলে আগামী ১ বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। চেষ্টা করা হচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্প উদ্বোধন করে চালু করে দেওয়া।

আরও পড়ুন পঞ্চায়েতে No জোট-ঘোঁট With বাম-কংগ্রেস, শুভেন্দুকে ধাক্কা নাড্ডার

পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিতেও পরিস্রুত পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নদিয়া জেলার বিভিন্ন পুরসভা এলাকায় নদীর জল পরিস্রুত করে বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামীণ এলাকার জন্য নদীর জল পরিস্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রকল্প এই প্রথমবার হতে চলেছে। এই প্রকল্পে উপকৃত হবেন নদিয়া ও উত্তর ২৪পরগনা জেলার মোট ৪টি ব্লকের বাসিন্দারা। এই প্রকল্পে প্রথমে ট্রিটমেন্ট প্ল্যান্টে ভাগীরথীর জল পরিস্রুত করা হবে। তারপর পাইপলাইনের মাধ্যমে চাকদহ হয়ে উত্তর ২৪ পরগনার প্রান্তিক গ্রামীণ এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে। রানাঘাটের দু’টি ব্লকেও একইভাবে জলের সরবরাহ বজায় থাকবে। নদিয়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে জানা গিয়েছে, গোটা প্রকল্পটাই রানাঘাটে ভাগীরথীর পাড়ে গড়ে তোলা হচ্ছে। তাই এই কাজটা বেশি সময়ের। ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইনটেক স্ট্রাকচারের কাজ প্রায় শেষ। রানাঘাট-১ ও ২ ব্লকে পাইপলাইন বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে।  

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত