চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেচ-কর মকুব করে কৃষকদের পাশে মমতার সরকার

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশিই হয়েছে চলতি বর্ষার মরশুমে। কিন্তু দক্ষিণবঙ্গে(South Bengal) এখনও বৃষ্টির ঘাটতি চলছে। চাষের জন্য পর্যাপ্ত জলের অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কাও বাড়ছে ক্রমশ। এই পরিস্থিতিতে সেচ-কর(Irrigation Tax) মকুব করে বাংলার কৃষকদের(Bengal Farmers) পাশে দাঁড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রীতিমত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, যে সরকারি সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিজমিতে জল দেওয়ার জন্য এতদিন যে কর নেওয়া হতো, তা আর দিতে হবে না। এতদিন খরিফ মরশুমে প্রতি একরে ১৫ টাকা, রবি মরশুমে ২০ টাকা এবং বরো ধান চাষের জন্য একর পিছু ৫০ টাকা করে সেচ-কর নেওয়া হতো। ২০২৩-২৪ সালের বাজেটে এই কর মকুবের প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ১২ জুলাই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সেচদফতর(Irrigation Department)। ফলে এখন থেকে রাজ্যের কৃষকদের সরকারি সেচের জন্য কোনও টাকা দিতে হবে না।

আরও পড়ুন দারিদ্রতা কমার নিরিখে এগিয়ে বাংলা, রিপোর্ট নীতি আয়োগের

বাংলার বুকে ১৯৮৪ সাল থেকে একর পিছু ৫ টাকা করে সেচ-কর দিতে হতো। ২০০৩ সালে তৎকালীন বাম সরকার এই কর কিছুটা বৃদ্ধি করেছিল। ওই বছর তা বাড়িয়ে ১৭ টাকা করা হয়। তবে বিগত ১২ বছরে কৃষকদের পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সূত্রে কৃষিজমির খাজনা মকুব হয়েছে আগেই। এবার সেচের জন্য নির্ধারিত কর তুলে দেওয়ার ঘটনা একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে দাবি করছেন কৃষি বিশেষজ্ঞরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষাধিক চাষি উপকৃত হবেন। বাংলার কৃষকদের গড় আয় ইতিমধ্যে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এই সিদ্ধান্তের ফলে তাঁরা আরও বেশি উপকৃত হবেন বলে আশাবাদী প্রশাসনের কর্তারা।

আরও পড়ুন মমতার দেখানো পথে হেঁটেই দেশে রূপায়িত হবে ‘মিষ্টি’

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকে এই কর আদায়ে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না। এই খাতে বছরে মাত্র ২৫ থেকে ৩০ লক্ষ টাকা আসত রাজ্যের কোষাগারে। কৃষকদের ওপর অতিরিক্ত বোঝা না চাপানোর নীতিগত সিদ্ধান্তের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ গ্রাম বাংলার বুকে বড়সড় আলোড়ন ফেলতে চলেছে। শুধু তাই নয়, বাংলার কৃষকেরা যাতে চাষের জন্য পর্যাপ্ত সেচের জল পান তা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি আর্থিক বছরে সেচ এবং ক্ষুদ্র সেচ দফতরের জন্য যথাক্রমে ৩৯৩৭.৭২ কোটি টাকা এবং ১৫৪৬.৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় গ্রাম বাংলায় সেচ খালগুলি সংস্কার করার পাশাপাশি ক্ষুদ্রসেচের পরিকাঠামো গড়ে তোলা হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন’‌, সাগর থেকে মোদিকে পরামর্শ অভিষেকের

‘শুভেন্দুর নির্বাচনী এজেন্ট কে?’ নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক

হলদিয়া ও কাঁথির এসডিপিওকে বদলি করল কমিশন

‘পরিযায়ী শ্রমিকদের ধর্মগ্রন্থ ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে বলছে’‌, মন্তেশ্বরে বিস্ফোরক মমতা

বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, ভোটমুখে উত্তপ্ত বসিরহাট

‘ওরা চাকরি থেকে ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা হয়েছে’! I-PAC কর্মীদের আশ্বাস মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ