‘ব্লক ভূমি রাজস্ব অফিস ঘুগুর বাসা’ জানালেন খোদ মুখ্যমন্ত্রীই

‘ব্লক ভূমি রাজস্ব অফিস ঘুগুর বাসা। অফিসের কর্মচারীরাই করাচ্ছেন। ঘুষ না দিলে সাধারণ গরিব মানুষদের কাজ হচ্ছে না।’ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের পরে প্রথমবার পুরুলিয়ার(Purulia) মাটিতে পা রেখেই কার্যত বিস্ফোরক হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রশাসনিক সভার মঞ্চ থেকেই ক্ষুব্ধ হয়ে জানিয়ে দিলেন ‘ব্লক ভূমি রাজস্ব অফিস ঘুগুর বাসা। অফিসের কাজ দোকানে হচ্ছে। কর্মচারীরাই করাচ্ছেন। ঘুষ না দিলে সাধারণ গরিব মানুষদের কাজ হচ্ছে না।’ খোদ মুখ্যমন্ত্রীর মুখে রাজ্য প্রশাসনের একটি দফতরের একটি জেলার এক ব্লক অফিসের এহেন সমালোচনা শুনে সোমবার কার্যত বাকরুদ্ধ হয়ে পড়লেন জেলা থেকে রাজ্যের প্রশাসনিকেরা। জেলার প্রশাসনিক আধিকারিক বা পুলিশ ছাড়াও যে বিকল্প পথে মুখ্যমন্ত্রী বড়সড় দুর্নীতি খুঁজে এনে তা সকলের সামনে তুলে ধরতে পারেন সেটা কেউ ভাবতেই পারেননি।

সোমবার পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে অংশ নিয়ে কার্যত বিস্ফোরণ ঘটান মুখ্যমন্ত্রী। জেলার বলরামপুর(Balrampur) ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতর(BLRO) নিয়ে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণে প্রশাসনিক বৈঠক থেকে এনিয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এদিনের বৈঠকে মঞ্চে বসেই এক এক করে জমি সংক্রান্ত একাধিক অভিযোগ পড়ে শোনান মুখ্যমন্ত্রী। জানান, ‘তিন ভাইয়ের নামে মিউটেশন করতে গিয়ে দালাল চেয়েছে ৩০ হাজার টাকা। গরিব পরিবার, কৃষকবন্ধুর সুযোগ পাচ্ছে না।’ এদিন মুখ্যমন্ত্রী কার্যত ব্লক ভূমি রাজস্ব অফিসের আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। পাশাপাশি আদিবাসীদের গুরুত্ব দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। জানিয়েছেন, ‘জঙ্গলমহলে একসময় রাস্তায় মানুষ বের হতে পারত না। অনেক কষ্টে এখানে শান্তি ফিরেছে। ভেবেছিলাম বিএলআরও অফিসের কাজকর্ম নিয়ে বিচ্ছিন্ন কয়েকটা অভিযোগ পাব। আজ আমি সাক্ষী নিয়ে এসেছি। আমারে পেছনে দেখো কিছু দরিদ্র আদিবাসী পরিবার বসে রয়েছে। অভিযোগ কী? অনেকে আগে জমির মিউটেশন করাতে পারতেন না। এখন যখন তারা মিউটেশন করাতে যাচ্ছেন তখন তা তাকে করতে দেওয়া হচ্ছে না। একসময় এখানে তপসিলি জাতি উপজাতিদের অবস্থা খুবই খারাপ ছিল। এখন অবস্থার উন্নতি হয়েছে। তারা আগে ভাবতেই পারতো না বিএলআরও অফিসে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে এখন অনেকে জমি মিউটেশন করাতে চাইছে। জমি রেকর্ড করা নেই বলে অনেক আদিবাসী পরিবার কৃষকবন্ধুর টাকা পাচ্ছে না। ’

পাশাপাশি বলেন, ‘বেশিরভাগ সময়ই আদিবাসীদের গুরুত্ব দেওয়া হয় না। আদিবাসীদের অনেকেরই অভিযোগ, তাঁরা ঠিক করে পড়াশোনা করতে পারে না। এমনকী, জমি মিউটেশন করতে গেলে তাঁদের হেনস্থা করা হচ্ছে। আমি অনেক অভিযোগ পেয়েছি। এই বিষয়গুলি দেখে নিতে হবে। আদিবাসীদের গুরুত্ব দিতে হবে। আদিবাসীদের জায়গা কেউ নিতে পারবে না। এটা যদি কেউ নেয় তাহলে বিএলআরও’র নামে এফআইআর হবে। বিএলআরও এখানে কারা এসেছেন? সবার বিরুদ্ধে আমার অভিযোগ নেই। পলিটিকাল লোকেদের বিরুদ্ধে বদনামটা বেশি রটে। কিন্তু যাঁরা সরকারের কাজটা করে মানুষের কাছে পৌঁছে দেবেন তাঁদের তো ভালো ফেস নিয়ে কাজটা করতে হবে। তবেই তো সুনাম থাকবে। দুর্নামের সঙ্গে কাজ করাটা আমাদের কারোরই প্রত্যাশিত নয়। কেউ ভুলভ্রান্তি করে থাকলে বলরামপুরের যারা আছেন তাঁরা শুধরে নেবেন। আর বদনাম করার জন্য কেউ কিছু করে থাকলে আপনারা তাঁদের বিরুদ্ধে এফআইআর করুন। প্রশাসনের তত্পর হওয়া উচিত।’

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট