শাড়ি পরে পা মেলালেন ছন্দে, বাজালেন ধামসা মাদল

অতিবড় নিন্দুকেও মানেন যে জনসংযোগে রাজ্য রাজনীতিতে বাংলার অগ্নিকন্যার থেকে কেউ এগিয়ে যেতে পারবেন না। এমনই তাঁর অমোঘ টান।

Share:

নিজস্ব প্রতিনিধি: এটা নতুন কোনও ঘটনা নয়। তিনি যখনই সময় আর সুযোগ পান তখনই নাচের তালে পা মেলান। বাজান ধামসা মাদল। এমনকি আদিবাসীদের পোষাক পরে আদিবাসী মহিলাদের মাঝে নিজেকে মেলেও ধরেন। হয়ে ওঠেন তাঁদের একজন। ঘরের মেয়ে। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলের(Jungalmahal) বুকে ঝাড়গ্রামের(Jhargram) মাটিতে সেই চেনা ছন্দেই ধরা দিলেন মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অতিবড় নিন্দুকেও মানেন যে জনসংযোগে রাজ্য রাজনীতিতে বাংলার অগ্নিকন্যার থেকে কেউ এগিয়ে যেতে পারবেন না। এমনই তাঁর অমোঘ টান। আর সেই অমোঘ টান তৈরি হয় এভাবেই। জনসমুদ্রে মিশে গিয়ে বা জনতার একজন হয়ে গিয়েছে। তা সে জনতার জন্য চা তৈরি করেই হোক কী মোমো তৈরি করেই হোক, নাচের তালে পা মেলানোই হোক কী গানের সুরে গলা মেলানোই হোক। এদিন কিন্তু মুখ্যমন্ত্রীকে যেমন নাচের তালে পা মেলাতে দেখা গেল তেমনি দেখা গেল ধামসা মাদল বাজাতেও। আবার পড়ুয়াদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সময়েও গান গেয়েছেন তিনি।

আরও পড়ুন বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসুন, রাজ্যপালকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর

এদিন বিশ্ব আদিবাসী অনুষ্ঠানের শুরুর সময়েই রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা আদিবাসী কায়দায় শাড়ি পরিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। এরপরই আদিবাসী মহিলাদের হাতে হাত রেখে তাঁদের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। নাচের ফাঁকেই আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। ঢামসা-মাদল তুলে দেওয়া হয় বেশ কয়েকজনের হাতে। ধামসাও বাজান তিনি। আদিবাসী মহিলাদের মতো করে শাড়ি পরে পা মেলান ছন্দে। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত আদিবাসীরা। এই প্রথম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ছন্দেও পা মিলিয়েছেন বহুবার। এবার আদিবাসী দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই তাই আদিবাসী ছন্দে মেতেছেন তিনি।

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌসেনার ইউনিটের সঙ্গে পাক জাহাজের সংঘর্ষ, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর