তৃণমূল থাকলে বাংলা ভাল থাকবে, আশ্বাস মমতার

তৃণমূল বাংলার ক্ষমতায় থাকলে বাংলা ভালো থাকবে। বাংলার মানুষও ভাল থাকবে। আপনারাও সব কিছু পাবেন। একুশের মঞ্চ থেকে আশ্বাস মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি কথা দিলে কথা রাখেন। সেটাই বৃহস্পতিবার একুশে জুলাইয়ের(21 July) মঞ্চ থেকে আবারও মনে করিয়ে দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মানুষকে জানিয়ে দিলেন, ‘তৃণমূল(TMC) বাংলার ক্ষমতায় থাকলে বাংলা ভালো থাকবে। বাংলার(Bengal) মানুষও ভাল থাকবে। সবাই খাদ্যসাথী পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar) পাবেন, কন্যাশ্রী পাবেন, রূপশ্রী পাবেন, জয় জোহর পাবেন, বার্ধক্য ভাতা-বিধবা ভাতা পাবেন, কৃষক বন্ধু পাবেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন। তৃণমূল থাকলে বিনামূল্যে রেশন পাবেন। ঐক্যশ্রী পাবেন।’ মমতা শুধু এখানেই থামেননি। দেখিয়েছেন আগামী দিনের এক উন্নততর বাংলার ছবি। জানিয়েছেন, ‘আমার চ্যালেঞ্জ একদিকে কৃষি, অন্যদিকে শিল্প। জোর করে কারও বাড়ি বা জমি নেব না। ডেউচা পাঁচামির কাজ চলছে। ১ লক্ষ মানুষের চাকরি হবে। দেউচায় প্রকল্প হলে বিদ্যুতের দাম কমবে। তাজপুর পোর্ট তৈরি হচ্ছে সেখানেও ১২ হাজার চাকরি হবে। সিলিকন ভ্যালি হচ্ছে। ৫০ হাজার চাকরি হবে। ডানকুনি থেকে পানাগড় হয়ে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে।’

এর পাশাপাশি মমতা একুশের মঞ্চ থেকে জানান, ‘কেন্দ্র সরকার একের পর এক প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে যাতে বাংলা আর এগোতে না পারে। কিন্তু ওদের সরকারই রিপোর্ট দিয়েছে দেশের মধ্যে বাংলার কৃষকদেরই সব থেকে বেশি আয় বেড়েছে। তোমরা একদিকে রাস্তা বন্ধ করবে, আমি জানি রাস্তা কীভাবে খুলতে হয়। আমি বাংলার ছেলেমেয়েদের চাকরি দেব। কাজ করতে গেলে ভুল হয়।  সেই ভুল শুধরে নেওয়া হবে। কেউ যদি ইচ্ছে করে ভুল করে, তার শাস্তি পাবে। বাংলায় ৫০টা শিল্পনগরী হচ্ছে। সারা দেশ থেকে পরিযায়ী শ্রমিকরা এখানে এসেছে। প্রচুর যুবক-যুবতী চাকরি পাবেন। সবাই নিজের যোগ্যতায় কাজ পাবেন। আমাদের সরকারের ওপর ভরসা রাখুন। এই সরকার আপনাদের দেখবে। আপনাদের জীবনের সমস্যা দূর করবে। ওরা কিন্তু আপনাদের দেখবে না। খুব তো বলেছিল আচ্ছেদিন আসবে। এসেছে? গ্যাসের দাম কত হয়েছে? পেট্রোল-ডিজেলের দাম কত হয়েছে? বাংলায় তৃণমূল থাকলে আপনারাও ভাল থাকবেন।’

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে