পাহাড়-সমতল সবাই ভাল থাকুক, শান্তিতে থাকুক, বার্তা মমতার

চার দিনের পাহাড় সফর শেষ করে এদিনই কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথেও তিনি দিলেন শান্তি ও উন্নয়নের বার্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার দিনের পাহাড় সফর শেষ করে বৃহস্পতিবার বাগডোগরা(Bagdogra) থেকে বিমানযোগে কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ফেরার পথে বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সব সমান। আমি চাই সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আজ অনীত থাপা শপথ নিলেন। আমি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এলাম। ওরা ভালভাবে কাজ করুক। চাকরিবাকরি আরও বাড়ুক এদিকে। চাকরি এদিকেও বাড়ছে, আরও বাড়বে ভবিষ্যতে।’ মুখ্যমন্ত্রীর এবারের পাহাড় সফরকালে সব থেকে বড় তাৎপর্যপূর্ণ হয়ে উঠে এসেছে জিটিএ’র সদস্যদের নির্বিঘ্ন শপথ গ্রহণ ও বোর্ড গঠনের মতো বিষয়টি। মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচনের আগে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে মুখ না খুললেও পরে সেই নির্বাচন বয়কট করে গোর্খা জনমুক্তি মোর্চা, বিজেপি(BJP) ও জিএনএলএফ। কিন্তু পাহাড়ের মানুষ বিপুলভাবে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা আর বয়কট, বিক্ষোভ, বনধের রাজনীতির পথে হাঁটা দেবেন না। তাঁদের চাই শান্তি আর উন্নয়ন।

পাহাড়ের আমজনতার এই মনোভাব একদিকে যেমন মোর্চা, বিজেপি ও জিএনএলএফ-কে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে তেমনি রাজ্য সরকার তথা তৃণমূলের অবস্থানকে পায়ের নীচে শক্ত মাটিও এনে দিয়েছে। মুখ্যমন্ত্রী বার বার বাংলা ভাগের বিরুদ্ধে সরব হয়েছেন। বার বার জানিয়েছেন দার্জিলিংয়ের(Darjeeling) পাহাড় বাংলার অভিন্ন অংশ। পাহাড়ের জনতা জিটিএ নির্বাচনে অংশ নিয়ে কার্যত মুখ্যমন্ত্রীর সেই দাবিকেই মান্যতা দিয়েছেন। মুখ্যমন্ত্রীও জিটিএ’র সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থেকে পাহাড়বাসীকেই কার্যত ধন্যবাদ জানালেন। কেননা তাঁরা রাজ্য সরকারের ওপর আস্থা রেখেছেন। মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন। রাজ্য সরকার যে শান্তি ও উন্নয়নের ওপর জোর দিচ্ছে তাতেও সায় দিয়েছেন পাহাড়বাসী। তাঁরা বিচ্ছিন্নবাদীদের কথায় কর্ণপাত করেননি। মমতার হাত শক্ত করে তাঁরা অনীত থাপাকে(Anit Thapa) জিটিএ’র ক্ষমতায় বসিয়েছেন যাতে আগামী দিনে পাহাড়ের উন্নতি যেন রাজ্য সরকারের সাহায্যে মসৃণ ভাবে এগিয়ে যায়।

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা কীর্তির

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার