মোদির বন্দে ভারতের জন্য রাজ্য উড়ালপুল নির্মাণে টাকা দিতে পারবে না

রাজ্যের তরফে রেলকে জানিয়ে দেওয়া হল, কেন্দ্র বিভিন্ন খাতে অর্থ আটকে রেখেছে। তাই ২০টি রেল ওভারব্রিজ নির্মাণের খরচ যোগানো সম্ভব হচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) এখন ৩টি বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) চলছে। হাওড়া ও নিউ জলপাইগুড়ি, হাওড়া ও পুরী এবং নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মধ্যেই এই ৩টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। খুব শীঘ্রই হাওড়া ও পাটনার মধ্যেও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালাতে চাইছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। আর এই সব বন্দে ভারত এক্সপ্রেসের যাতায়াত নিশ্চিত করতে রাজ্যের ২০ জায়গায় Rail Over Bridge বা ROB তৈরি করতে চায় রেলমন্ত্রক। নিয়মানুযায়ী, ROB তৈরি করতে অর্থ দিতে হবে রেল ও রাজ্য উভয়কেই। সেই সঙ্গে আছে জমি পাওয়া নিয়ে সমস্যা এবং ক্ষেত্রবিশেষে পুনর্বাসন ইস্যুও। সব মিলিয়ে কয়েক হাজার কোটির গল্প। রেলের তরফে এই ROB তৈরি করতে বারবার আবেদন করা হচ্ছে রাজ্য সরকারের কাছে। কিন্তু এবার রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হল, কেন্দ্র বিভিন্ন খাতে অর্থ আটকে রেখেছে। তাই এই টাকা এখন খরচের কোনও পরিকল্পনা নেই।

জানা গিয়েছে, Semi High Speed Train যে গতিতে চলাচল করে, তাতে মস্ত বড় বাধা একাধিক লেভেল ক্রসিং। সেই বাধা কাটানোর উপায় হিসাবে রেলমন্ত্রক ROB তৈরি করার ওপর জোর দিচ্ছে। কিন্তু নিয়মানুযায়ী, এই ROB তৈরির ক্ষেত্রে রেল ও রাজ্য উভয়কেই টাকা ঢালতে হয়। রেল লাইনের ওপরের অংশে কাজের ব্যয় বহন করে রেলমন্ত্রক এবং দুইপাশের অ্যাপ্রোচ রোড নির্মাণের জন্য খরচ বহণ করে রাজ্য সরকার। নবান্নের আধিকারিকদের দাবি, এই নিয়ম ৫০ বছর আগেকার। তখন এই সব কাজের জন্য জমি অধিগ্রহণ, বাড়ি ভাঙা, দোকান ভাঙা, পুকুর ভরাট, জলাভূমি বোজানো কোনও সমস্যা ছিল না। কিন্তু এখন সেই ছবিটাই আমূল বদলে গিয়েছে। দেখা যাচ্ছে জমি ও পুনর্বাসন নিয়ে নানান সমস্যা। শুধু তাই নয়, রেললাইনের ওপরের অংশটুকু নির্মাণের জন্য রেলের যা খরচ হচ্ছে তার ৪-৫গুণ খরচ রাজ্যের হচ্ছে জমি জোগাড় করতে ও অ্যাপ্রোচ রোড নির্মাণের ক্ষেত্রে। রাজ্যের যা আর্থিক অবস্থা তাতে এই বিপুল খরচ সামলানো সম্ভব নয়। সেটাই কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে।

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

স্বামী ভিকির সঙ্গে গোমাতা সেবায় অঙ্কিতা, বিলাসবহুল জীবন ছেড়ে হঠাৎ আশ্রমে কেন?

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার স্বামী ও শ্বশুর

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

তপসিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা