৪ দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, নজরে পুরনির্বাচন

সোমবার দুপুরে ৪ দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন জিটিএ-র শপথ গ্রহণ ও ভানু ভক্তের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুং কাঁটা, বিজেপির বিরোধিতা আর জিএনএলএফের আপত্তি উড়িয়ে দার্জিলিংয়ের(Darjeeling) পাহাড়ে সুসম্পন্ন হয়েছে গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনস্ট্রেশন(GTA) বা জিটিএ নির্বাচন। অনীত থাপার(Anit Thapa) দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৪৫ আসনের জিটিএ নির্বাচনে ২৭টি আসন জিতে একক শক্তিতে বোর্ড গঠন করতে চলেছে। ওই নির্বাচনেই ৫টি আসন জেতে তৃণমূল(TMC)। তাঁরা অনীতকে বাইরে থেকে সমর্থন জানানোর কথা জানিয়েছেন। এই অবস্থায় অনীত থাপা নিজে কলকাতায় এসে নবান্নে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে। জিটিএ’র শপথ গ্রহণের দিন তাঁকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন অনীত। সেই ডাকে সাড়া দিয়েই সোমবার দুপুরে ৪ দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখনও পর্যন্ত তাঁর সফরসূচী নিয়ে যা জানা যাচ্ছে তা হল, এদিন বেলা আড়াইটে নাগাদ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়ক পথে যাবেন শৈল শহর দার্জিলিংয়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি থাকবেন রিচমন্ড হিলে। আগামিকাল দার্জিলিংয়ের ম্যালে-তে বসবে জিটিএ’র শপথগ্রহণের অনুষ্ঠান। সেখানে আগামিকাল শপথ নেবেন অনীতের দলের ২৭জন সদস্য, হামরো পার্টির ৮জন সদস্য, তৃণমূলের ৫জন সদস্য এবং ৫জন নির্দল সদস্য। বুধবার নেপালী কবি আচার্য ভানু ভক্তের জন্মদিন। ম্যালের চৌরাস্তায় তাঁর জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন তাঁর একটি প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে। পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সেই প্রশাসনিক বৈঠকে। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে সেদিন শিলিগুড়িতে একটি প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। ওইদিন সদ্য নির্বাচিত শিলিগুড়ি মহকুমা পরিষদের জয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর।  

এদিকে মুখ্যমন্ত্রী আসছেন সেই খবর পেয়েই পাহাড়ের মানুষ তাঁকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকে রোহিনী ও কার্শিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত রাস্তার দুই ধারে পাহাড়বাসী পুষ্পবৃষ্টি ও খাদা পরিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন। গোটা রাস্তার দুধারে লাগানো হয়েছে অসংখ্য ফ্লেক্স-ব্যানার। আগামী দিনের পাহাড়ের ভবিষ্যৎ কী, পাহাড়ে তৃণমূল কীভাবে চলবে, সবকিছু নির্ভর করছে মুখ্যমন্ত্রীর এই সফরের ওপর। সমগ্র পাহাড়বাসী তাকিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে। আগামী দিনে পাহাড়ে উন্নয়নের রূপরেখা তুলে ধরার পাশাপাশি কার্শিয়াং, কালিম্পং ও মিরিক পুরসভার ভোট নিয়েও এবারের সফর থেকে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের সামগ্রিক উন্নয়নের জন্য জিটিএর পাশাপাশি এই তিন পুরসভার ভূমিকাও গুরুত্বপূর্ণ। নির্বাচিত ও স্থায়ী বোর্ড দায়িত্বে এলে উন্নয়নের কাজ মসৃণভাবে এগিয়ে যাবে বলে মনে করছেন প্রশাসনের শীর্ষকর্তারা। তাই সবার নজরেই থাকছে মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে।

সূত্রের খবর, দুর্গাপুজোর আগেই এই তিনটি পুরসভার নির্বাচন হতে পারে। গতবার পাহাড় সফরে গিয়ে সব দলের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব পুরসভা নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন মমতা। সেভাবেই এই তিন পুরসভায় নির্বাচন করাতে তিনি তৎপর হবেন বলে মনে করা হচ্ছে। তাছাড়া, ২১ বছর ধরে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়নি। সেখানকার অধিকাংশ রাজনৈতিক দলের মত, ত্রিস্তরীয় না হলেও পাহাড়ে অন্তত দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হোক। সেই বিষয়েও এবারে মুখ্যমন্ত্রী কোনও বার্তা দেন কিনা সেটাও দেখার বিষয়।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই