বাজার নিয়ে ফেরার পথে ডাম্পারের চাকায় পিষ্ট বৃদ্ধ, রক্তে ভাসল রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, মিনাখাঁ : বাড়ি থেকে বের হয়েছিলেন বাজার করার জন্য। বাজার নিয়ে বাড়িও ফিরছিলেন। কিন্তু ঘাতক ডাম্পারের চাকা পিষ্ট করে দিল তাঁকে। রাস্তাতেই পড়ে থাকল ব্যাগ ভর্তি বাজার। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর ৭০-র বৃদ্ধের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনাখাঁ ও হাসনাবাদ থানা এলাকার সংযোগস্থল ভেবিয়া শ্মশানে চাঁপাপুকুর দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল একটি ভারী ডাম্পার। সেই সময় বিপরীত দিক থেকে বাজার সেরে সাইকেলে করে ফিরছিলেন নুরো মোল্লা (৭০)। আচমকা একটি ডাম্পার তার সাইকেলে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। ডাম্পারটি ওই বৃদ্ধকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। মিনাখা ব্লকের চাপালি গ্রাম পঞ্চায়েতের ঘোনারবন এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরেই স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন পথচলতি মানুষ। মিনাখা থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। দেহ  ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তাঁরা। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, ওই রাস্তায় ভারী যান চলাচল বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে চলা ডাম্পার ও ট্রাকের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কে থাকেন। প্রশাসনের তরফে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে এসে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা