যৌন নিগ্রহে অভিযুক্তের ২৫ বছরের সাজা ঘোষণা করল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:  ধর্ষণের ঘটনা এখন যেন অহরহ ব্যাপার হয়ে গিয়েছে. প্রায় প্রতিদিনই খবরের কাগজ খুললে বা খবরের চ্যানেল দেখলে চোখে পড়ে একটা না একটা ধর্ষণ বা যৌন নিগ্রহের ঘটনা। সাম্প্রতিক সময়ে আর জি কর, সাউথ ক্যালকাটা ল কলেজের মতো বিশেষভাবে পরিচিত কর্মস্থান বা শিক্ষাপ্রতিষ্ঠানেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে। মেয়েদের নিরাপত্তা যেন কোথাও নেই। বহু প্রতিবাদ হয়েছে। তারপরেও দর্শকদের মনে যেন ভয়ের সৃষ্টি হয় না।

সম্প্রতি যৌন-নিগ্রহের দায়ের অভিযুক্ত এক ব্যক্তিকে ২৫ বছরের সাজা ঘোষণা করেছেন বিচারক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল অষ্টম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের। অভিযুক্ত ব্যক্তি পেশাই একজন টোটো চালক। বুধবার জলপাইগুড়ির বিশেষ আদালতে বিচারক রিন্টু সুর অভিযুক্তকে এই সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণার ঘটনাটি একটি বিশেষ কারণে শিরোনামে এসেছে। যৌন-নিগ্রহের ঘটনাটি ঘটেছিল পাঁচ মাস আগে। তারপর অভিযোগ দায়ের হয়েছে।  ৫ মাসের মধ্যেই এই মামলার সাজা ঘোষণা হল জলপাইগুড়ি মহিলা থানায়। নিগৃহীতার পরিবার অভিযোগ দায়ের করার ছয় দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে মামলার চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। তারপর এক মাসের মধ্যে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

যৌন নিগ্রহের ঘটনাটি ঘটেছিল চলতি বছর জানুয়ারি মাসে। অভিযোগ, জানুয়ারির শেষ সপ্তাহে এক নাবালিকা স্কুলে যাচ্ছিল। সেই সময় অভিযুক্ত টোটোচালক তাকে জোর করে তিস্তা পাড়ে নিয়ে যায়। সেখানে নাবালিকাকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর ছাত্রীর স্কুল ব্যাগে পাওয়া গিয়েছিল একটি প্রেগনেন্সি কিট। পরে যৌন নিগ্রহের খবর জানাজানি হলে ছাত্রীটি জানায় তারই এক বান্ধবীকে দিয়ে অভিযুক্ত টোটো চালক ওই কিট নাবালিকার কাছে পাঠিয়েছিল। এরপর গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে অভিযোগ দায়ের করা হয়। আদালতে শুরু হয় মামলা।

মাত্র ৫ মাসের মধ্যে অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ায় খুশি নির্যাতিতার পরিবার। জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা নেই। মা পরিচারিকার কাজ করে সংসার চালান। ফলে তিনি বিচার ব্যবস্থার উপরেই ভরসা রেখেছিলেন। ছাত্রীর মা জানিয়েছেন অভিযুক্তের যে সাজা ঘোষণা হয়েছে তিনি খুশি।

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার