মালদহের সীমান্তবর্তী গ্রামে উদ্ধার একাধিক তাজা বোমা

একাধিক তাজা বোমা উদ্ধার  হল মালদহ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক তাজা বোমা উদ্ধার  হল মালদহ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াডের আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহের হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আইসো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর এলাকায়  বোমাগুলি প্রথম দেখতে পান এলাকার বেশ কয়েকজন ব্যক্তি। শনিবার সকালে একটি আমবাগানে মধ্যে বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখেন তারা। বাগানে বোমা পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। তড়িঘড়ি খবর দেওয়া হয় হবিবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কয়াডের আধিকারিকরা। এর পর তাজা বোমাগুলিকে উদ্ধার করেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া বোমা-গুলি খুবই শক্তিশালী বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে বোম স্কয়াডের কর্মীরা।  শনিবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, অসামাজিক ও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত দুস্কৃতীরা এইভাবে বোমাগুলিকে মজুত করে  রেখেছিল। বোমাগুলি ফেটে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আতঙ্ক তৈরি হয়। কোথা থেকে এই বোমাগুলি এলো, তার খোঁজ শুরু করেছে পুলিশ। কে বা কারা কোন উদ্দেশে বোমা মজুত করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ঘটনা নিয়ে মালদহ জেলার হবিবপুর থানার আই সি অমিতাভ সরকার জানান, বোমা গুলি কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর