বারাসতে ও লালগড়ে উদ্ধার মাওবাদী পোস্টার

মঙ্গলবার বারাসত এবং লালগড়ে  উদ্ধার হলো মাওবাদী নামাঙ্কিত পোস্টার। যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসনিক মহলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একইদিনে রাজ্যের দুই জায়গায় দেখা গেল মাওবাদী পোস্টার। যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসনিক মহলে। মঙ্গলবার বারাসত এবং লালগড়ে  উদ্ধার হলো মাওবাদী নামাঙ্কিত পোস্টার। বারাসতে পাওয়া পোস্টারে আনিস মৃত্যুর বদলা চাওয়া হয়েছে। পাশাপাশি লালগড়ে উদ্ধার হওয়া পোস্টারে আদিবাসী যুবকদের জনযুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দিনেদুপুরে মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতে। মঙ্গলবার দুপুরে উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসতের কলোনি মোড় সংলগ্ন ওভারহেড গেটে দেখা যায় মাওবাদী প্রেরিত একাধিক পোস্টার। সাদা কাগজের উপর লাল কালিতে সেখানে লেখা হয়েছে, “আনিস খুনের বদলা চাই”। কোনওটিতে লেখা হয়েছে  “শহিদ কমরেড আনিস খান লাল সেলাম। পুলিশের তরফে জানানো হয়েছে,  ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এর পেছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কারা পোস্টার দিয়েছে সেবিষয়ে জানা যাবে বলে অনুমান পুলিশের। 

অন্যদিকে লালগড় থানা থেকে কয়েক কিলোমিটার দূরে পিএলজিএ এবং সিপিআই মাওবাদীর নামে লাল কালিতে লেখা পোস্টার দেখতে পাওয়া যায়। পোস্টারে লেখা রয়েছে, ‘জঙ্গলমহলে আদিবাসী মূলবাসী মানুষের অধিকার রক্ষায় যুবসমাজ চলমান জনযুদ্ধে সামিল হোন।’ আবার কোনও পোস্টারে লেখা রয়েছে, বালি মাফিয়াদের গণআদালতে বিচার হবে। থানার একেবারে কাছে এই ধরনের পোস্টার দেখতে পাওয়ায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্নে রয়েছে প্রশাসন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিআই মাওবাদীদের নামে পোস্টার পাওয়া যাচ্ছে। তবে, পিএলজিএ-র নামে করে পোস্টার খুব একটা দেখা যায়নি। থানার এত কাছে পোস্টার পড়ায় খুব স্বাভাবিক ভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও এই ব্যাপারে কেউই মুখ খুলতে রাজি নয়।

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার