‘নেতা–মন্ত্রীদের পিছনে না ছুটে গণ আন্দোলন গড়ে তুলুন’, মাও পোস্টার বরাবাজারে

মনে করা হচ্ছে পঞ্চমীর রাতে ঝাড়খণ্ড থেকে পায়ে হেঁটে এ রাজ্যে এসে ওই সব পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছে মাও সংগঠনের সদস্যরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো উপলক্ষ্যে গোটা রাজ্যে এখন উৎসবের আমেজে মেতে উঠেছে। সেই উৎসব আবহেই পড়ল মাওবাদী পোস্টার(Maoist Postar)। ঘটনাস্থল পুরুলিয়া জেলার(Purulia District) বরাবাজার(Barabazar) ব্লক। এই ব্লকের একাধিক জায়গায় সেই পোস্টার পড়েছে যা এদিন সকালে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সব পোস্টারই সাদা কাগজের ওপর লাল কালিতে হাতে লেখা। সেই সব পোস্টারে এলাকার যুবক-যুবতীদের মাওবাদী সংগঠনে যোগ দিতে বলা হয়েছে। ঘটনার জেরে এদিন সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ওই পোস্টার কে বা কারা দিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পঞ্চমীর রাতে ঝাড়খণ্ড থেকে পায়ে হেঁটে এ রাজ্যে এসে ওই সব পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছে মাও সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন, ফুচকাওয়ালা নিগৃহের কাণ্ডে মুখ খুলল সিংহী পার্ক পুজো কমিটি

এদিন অর্থাৎ বুধবার সকালে বরাবাজারের একাধিক এলাকায় এই পোস্টার দেখা যায়। বরাবাজার থানার সিন্দরী, তুমড়াশোল ও লটপদা এলাকায় সাঁটিয়ে দিয়ে যাওয়া অসংখ্য মাওবাদী নামঙ্কিত পোষ্টারের মূল বয়ান মোটামুটি একই। তবে ওই সব পোস্টারে কোনওরকম হুমকির কথা লেখা নেই। যা রয়েছে সেটা হল এলাকার শিক্ষিত বেকার যুবক–যুবতীদের প্রতি আবেদন। তাঁদের গণআন্দোলনে(Mass Movement) যোগ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। যেটা ভাবিয়ে তুলেছে পুলিশকে। পোস্টারে লেখা হয়েছে, ‘সমাজের শিক্ষিত, বঞ্চিত যুবক–যুবতীদের কাছে আমাদের আবেদন আপনারা শাসক শ্রেণির নেতা–মন্ত্রীদের পিছনে না ছুটে গণ আন্দোলন গড়ে তুলুন। বেকারত্ব দূর করতে আমাদের আন্দোলনে যোগদান করুন। সিপিআই মাওবাদী।’ এই পোস্টারে স্পষ্ট যে, যুবক–যুবতীদের নিয়োগ করার আহ্বান করা হচ্ছে। আর তাঁদের দিয়েই রক্তক্ষয়ী আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন, জয়নগর কাণ্ডের জের, জুভেনাইল কেস দেখভালে পৃথক অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য

এখন রাজ্য–রাজনীতি নানা ঘটনায় তপ্ত হয়ে রয়েছে। তার মধ্যে মাওবাদী নামাঙ্কিত পোস্টার বাড়তি চাপ তৈরি করেছে পুরুলিয়া জেলা প্রশাসনে। পুলিশ এখনও কাউকে এই পোস্টার সাঁটানোর ঘটনায় গ্রেফতার করতে পারেনি। ওই সমস্ত এলাকা থেকে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে মাওবাদীদের এই পোস্টারগুলি আদৌ মাওবাদীদের সংগঠন থেকে দেওয়া হয়েছে কিনা বা এসবের পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে। এই পোস্টারগুলিতে কোনওরকম হুমকি বা প্রাণনাশের কথা লেখা নেই। যা রয়েছে শুধু আবেদন। তাই এই ধরনের পোস্টার ঘিরে শুরু হয়েছে গুঞ্জন।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়