‘চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি’, বার্তা মমতার

হাওড়া জেলার উদয়নারায়ণপুরে বন্যা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন কর্মবিরতি চালিয়ে যাওয়া চিকিৎসকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের(South Bengal) বন্যা পরিস্থিতি(Flood Situation) খতিয়ে দেখতে বেড়িয়েও কর্মবিরতি চালিয়ে যাওয়া চিকিৎসকদের(Doctors on Strike) বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন হাওড়া জেলার(Howrah District) উদয়নারায়ণপুরে(Udaynarayanpur) বন্যা পরিদর্শনে। সেখানে সাধারণ মানুষের দুর্ভোগের কথা শোনার পাশাপাশি প্লাবিত এলাকায় দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের টানা কর্মবিরতি নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন তিনি। এদিন হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার মধ্যে থাকা উদয়নারায়ণপুর ও আমতার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উদয়নারায়ণপুরের দশটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত। বন্যা দুর্গতর সংখ্যা প্রায় আড়াই লক্ষ। ৬ হাজারের বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমতার ২ নম্বর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত। বৃহস্পতিবার সকালে উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন মমতা। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি বার্তা দেন কর্মবিরতি চালিয়ে যাওয়া চিকিৎসকদের।

আরও পড়ুন, পশ্চিম মেদিনীপুরে জলবন্দি ৬৪ জন গর্ভবতী মহিলাকে উদ্ধার

এদিন মমতা চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি জুনিয়র চিকিৎসকদের বলব, এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়। সাপের কামড়, ডায়রিয়া, জ্বর এগুলো তো হবেই। আমি নিজে ফোন করেছি। মুখ্যসচিবকে বলেছি কয়েকটা জায়গায় অবিলম্বে যাতে… মেডিকেল ক্যাম্প যে করব, এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্যমতো করেছি। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি শুভবুদ্ধির উদয় হবে। কারণ বন্যায় মানুষ আক্রান্ত। মানুষের প্রাণ বাঁচানো এখন আমাদের সব থেকে বড় কাজ। ২টো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি। প্রাণ বাঁচানোই এখন সবচেয়ে বড় কাজ। এটা রাজনীতি করার সময় নয়।’

আরও পড়ুন, ‘DVC-র জলে কেন বাংলা ডুববে, আমরা জানতে চাই, কৈফিয়ত চাই’, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

উল্লেখ্য, কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গত ১২ আগস্ট থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। টানা ৪১ দিন ধরে চলছে সেই কর্মবিরতি। প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগদান করতে চিকিৎসকদের জানিয়েছিল। কিন্তু তারপরেও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। রাজ্য সরকারের তরফেও বার বার আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানানো হয়েছে। তবে নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। একাধিকবার টালবাহানার পর গত সোমবার রাতে কালীঘাটের বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন জুনিয়র চিকিৎসকরা। ওই রাতে ঘণ্টাদুয়েকের বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবির প্রায় সিংহভাগই মেনে নেয় রাজ্য সরকার। বুধবার রাতে নবান্নে মুখ্যসচিবের সঙ্গেও বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। তবে এখনও কাটেনি জটিলতা। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকরা।  

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে চলে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর