ময়নার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর তদন্তে মুম্বাই পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়না: তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বেধড়ক মারধরে পূর্ব মেদিনীপুরের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। সেই মৃত্যু ঘিরে চাঞ্চল্য।তদন্তে মুম্বাই পুলিশ(Mumbai Police)।পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত প্রজাবার গ্রামের ৫০ বছরের দিলীপ ঘোড়াই নামে এক ব্যক্তি দীর্ঘ ১০ বছর ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে মুম্বাইতে খাবার ডেলিভারির(Food Delivery) কাজ করত।পরিবার সূত্রে খবর, শনিবার রাত্রি নাগাদএকটি হোটেল থেকে খাবার নিয়ে ডেলিভারি দেওয়ার জন্য রওনা হয় আর সেই সময় থেকেই হঠাৎই নিরুদ্দেশ হয় ওই ব্যক্তি।

পরের দিন বিকেলে নিখোঁজ দিলীপ ঘোড়াই হাসপতালে ভর্তি রয়েছে এমনটাই পরিবারকে খবর দেয় মুম্বাই পুলিশ।তৎক্ষণাৎ দিলীপ ঘোড়াই এর ছেলে অমিত পৌঁছায় তার বাবার কাছে এবং দেখে সে সময় তার বাবা মারা গিয়েছেন।পরবর্তীতে তদন্তের পরিপেক্ষিতে মুম্বাই পুলিশ দিলীপ ঘোড়াইয়ের কর্মস্থানের হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে।

গত সোমবার ওই হোটেল মালিক ছাড়া পাওয়ার পর হোটেলে লাগানো সিসিটিভি ফুটেজ নিয়ে হাজির হয় পুলিশের কাছে।সেই সিসিটিভি(CCTV) ফুটেজে উঠে আসে মর্মান্তিক চিত্র।অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি বেধড়কভাবে মারধর করে দিলীপ ঘোড়াইকে। পরবর্তীতে মুম্বাই পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই দিলীপের মৃত্যু হয় ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মূল অভিযুক্তদের শাস্তির দাবি করছে পরিবার। মুম্বাই পুলিশ(Mumbai Police) এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর খুনের মামলা দায়ের করতে পারে মুম্বাই পুলিশ। সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে যারা এই মারধরের ঘটনায় যুক্ত তাদের শনাক্ত করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ।

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১