পুলিশের জালে MBA চোর ও তার সঙ্গী! চাঞ্চল্য বারাসতে

Share:

নিজস্ব প্রতিনিধি: খাতায়-কলমে ডিগ্রি রয়েছে। পড়াশোনা করে জ্ঞান অর্জনও করেছেন। কিন্তু মনের মত চাকরি পাননি। তাই বাধ্য হয়ে চা কফির দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে নিজেকে নিয়োজিত করেছেন তরুণ প্রজন্মের একাংশ। এবার বাইক চুরির কিনারা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এমবিএ পাস ২ বাইক চোর। ধৃত শিবনাথ দাস ও মোনালিসা অধিকারী নদিয়ার বুইনচোরা পাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, এমবিএ পাস করার পর বারাসতের লোরিকা আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন শিবনাথ ও মোনালিসা। উইলসম্যাপ নামে একটি কোম্পানি খুলে চালাতেন তারা। কিন্তু খুব বেশিদিন সেই সংস্থা চালাতে পারেননি। উইলসম্যাপ বন্ধ হয়ে গেলেও একসঙ্গে থাকতেন দুজনে। এলাকার একটি বাইক চুরির তদন্তে নেমে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মোনালিসাকে চিহ্নিত করেছিল পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই আবাসনের এক মহিলা বাইকটি চিহ্নিত করে দেওয়ার পরেই বাইকের লক ভেঙে দুজন যুবক সেটি নিয়ে যায়। দুই যুবক অনলাইন মেকানিক বলে জানতে পেরেছে পুলিশ। সূত্রের খবর, তাদের সঙ্গে শিবনাথের যোগাযোগ রয়েছে। শিবনাথ তাদেরকে বলেছিল লরিকা আবাসনের কাছে একটি বাইক রয়েছে। সেই বাইকের চাবি হারিয়ে গেছে। সেটির লক ভেঙে নতুন করে করে দিতে হবে।

দু’জন আবাসনে পৌঁছলে মোনালিসা তাঁদের বাইকটি দেখিয়ে দেন। লকটি ভেঙে দুজন সেই বাইকের নতুন লক করে দিয়ে শাবনাথকে বাইকটি দিয়ে দেয়। ওই বাইক অন্যত্র রাখেন শিবনাথ। বাইকের মালিক আবাসনে নিজের বাইক দেখতে না পেয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই তদন্ত চালিয়ে উঠে আসে শিবনাথ ও মোনালিসার নাম। তারপরেই তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বারাসত জেলা আদালতে পাঠানো হলে দুজনেরই ৫দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর